Showing posts with label Television. Show all posts
Showing posts with label Television. Show all posts

Thursday, August 27, 2015

বাংলা মেগা সিরিয়াল - আরো কিছু কথা

বাংলা মেগা সিরিয়ালের উপকারিতা নিয়ে কমাস আগে একটা পোস্ট করেছিলাম। এটা তারই দ্বিতীয় পর্ব। আর এর অনেকটাই উঠে এসেছে ফেসবুকের 'বাংলা আড্ডা/কুইজ' গ্রুপের আড্ডা থেকে। তাই এই লেখার জন্য ঐ গ্রুপের বন্ধুদের একটা মস্ত বড় ধন্যবাদ প্রাপ্য
আগের লেখায় এই সময়কার বাংলা মেগা সিরিয়ালগুলোর যে সব বৈশিষ্ট উল্লেখ করেছিলাম সেগুলোর মত এই লেখাও পুরোটাই আমার ব্যক্তিগত মতামত। কেউ একমত না হলে দয়া করে রেগে যাবেন না। বরং কমেন্টে লিখবেন, খুশী হব।

(সূত্রঃ ঈন্টারনেট)
লক্ষ্য করেছি যে, বাংলা সিনেমার প্রাক্তন নায়ক নায়িকাদের জন্য এই সিরিয়ালগুলোর চেয়ে উপকারী আর কিছু হয় না। তাঁদের অনেকের ক্ষেত্রেই এই বাংলা সিরিয়ালগুলোই তাঁদের ব্যস্ত থাকার একমাত্র উপায়। বাংলা সিনেমার স্বর্ণযুগের সেইসব দিকপাল অভিনেতা-অভিনেত্রীরা এই সব সিরিয়ালে অপ্রয়োজনীয় দাদু-দিদা বা বাড়ির গৃহকর্তার ভূমিকায় অবতীর্ণ হন। যদিও এঁদের চরিত্রগুলোর আদৌ কোন প্রয়োজন আছে কিনা সেটাই দর্শকের পক্ষে বুঝে ওঠা চাপ। যা করার তা তো নায়িকা আর খলনায়িকারাই করেন তবু বোঝানো হয় যে সংসারে এঁদের নাকি প্রচণ্ড দাপট। নানা রকম বোকা বোকা সিদ্ধান্ত এরা মাঝে মধ্যে নিয়ে থাকেন সেটা সত্যি কথা। যেমন নায়িকার তৃতীয় বিয়ের সময় তার প্রথম বরের বাবা ঘোষণা করেন যে, সেই বিয়ে তাঁদের বাড়ি থেকে হবে! কেন হবে? ওনার কীসের ইন্টারেস্ট? বাকিরা আপত্তি তুলছে না কেন? এইসব প্রশ্নের উত্তর চাইলে সিরিয়ালের পরিচালক বা আপনার বাড়ির যারা নিয়মিত ঐ সিরিয়ালের দর্শক তাঁরা নির্ঘাত আপনাকে কান ধরে ঘরের বাইরে নিল ডাউন করিয়ে দেবেন।
এ ব্যাপারে সন্তু বাবু আর সাবিত্রী দেবীর অভিজ্ঞতাই সবচেয়ে বেশী। তার মধ্যে হঠাৎ একটি সিরিয়ালের লেখক/লেখিকারা বোধ হয় নায়ক-নায়িকাদের এতগুলো করে বিয়ে দিয়েও নিজের প্রতিভার প্রতি সুবিচার করে উঠতে পারছিলেন না। তাই গল্পের স্রোতে ভাসতে ভাসতে সাবিত্রী দেবীর চরিত্রটির চল্লিশ বছর আগে বাড়ি ছেড়ে চলে যাওয়া বর আবার গল্পে ফিরে এলেন। শুধু তাই নয়, তাঁদের আবার মালা বদল করে বিয়েও হল!
সবচেয়ে দুঃখের কথা, সাবিত্রী দেবীর স্বামীর ভূমিকায় অবতীর্ণ হতে প্রথমবার বাংলা মেগা সিরিয়ালের জগতে পা দিলেন সৌমিত্র চ্যাটার্জী! সিরিয়ালের টি আর পি যে বাড়ল তাতে সন্দেহ নেই কিন্তু আমার মত সৌমিত্র ভক্তরা আঁতকে উঠে চোখে-কানে গঙ্গাজল দিলাম! ভদ্রলোক যখন সিমেন্ট, ব্যাথার ওষুধ এমনকি হনুমান চল্লিশা মহা যন্ত্রেরও বিজ্ঞাপন করেছিলেন তখন বাঙ্গালী সেই পঞ্চাশ-ষাট দশকের রোমান্টিকতা থেকে সেটাকে খুব একটা পাত্তা দেয়নি। কিন্তু তাই বলে মেগা সিরিয়াল! ঠিক হজম হল না সৌমিত্রবাবু, ক্ষমা করবেন।

বাংলা সিরিয়ালের নায়ক-নায়িকাদের ছদ্মবেশ নেওয়ার ক্ষমতা হলিউডের বাঘা বাঘা মেক-আপ আর্টিস্টকেও হার মানাবে! তারা যত ছাপোষাই হোক না কেন বিপদে পড়লেই ছদ্মবেশের আশ্রয় নেয়। আর শুধু তাই নয়, ছদ্মবেশ যেমনই হোক, হালকা কিম্বা ভারী, সিরিয়ালের আর অন্য কোন চরিত্ররা কোনদিনই তাদের চিনে উঠতে পারে না! একটা গোঁফ লাগালেই (নায়িকাদের কথা বলছি না) বা কপালে একটা টিপ আর দু-চারটে চন্দনের ফোঁটা লাগালেই (নায়িকাদের কথাই বলছি) তাদের আর কেউ চিনতে পারে না!

এই প্রসঙ্গে একটা পুরনো গল্প মনে পড়ে গেল। আদিত্য চোপড়া মহাশয়ের ক্লাসিক সিনেমা ‘রব্‌ নে বানা দি জোড়ি’ সময়ের ঘটনা। কোন এক শুক্রবার আমার অফিসের তদানিন্তন টিম ডিরেক্টর বাকিদের সঙ্গে খেজুরে করছিলেন। আমায় জিজ্ঞেস করলেন,“লাস্ট উইকেন্ডে কী করলে?”
তাঁকে জানালুম যে, উপরে উল্লেখিত সিনেমাটা দেখেছি। উনি উৎসাহিত হয়ে জিজ্ঞেস করলেন, “কেমন হয়েছে? রোমান্টিক সিনেমা?”
“না তো... আমার মনে হল হরর্‌ সিনেমা।”
“হরর্‌ সিনেমা! কেন?”
“আপনিই বলুন, আমি আমার চশমাটা খুলে ফেললে আর চুলটা খোঁচাখোঁচা করে আঁচড়ালেই আমার গার্ল ফ্রেন্ড আর আমাকে চিনতে পারবে না! এটা হরর্‌ সিনেমা নয়?”
ভদ্রলোক আমাকে আর ঘাঁটাননি তারপর।

ও, বাংলা সিরিয়ালের কূট-কাচালি নিয়ে তো আগেই বলেছি, আজকাল আবার দেখছি বিষের ব্যবহার খুব বেড়ে গেছে। যে পারছে যখন তখন অন্যের পায়েসে (হ্যাঁ পায়েসেই শুধু... কেন জানি না!) বিষ মিশিয়ে দিচ্ছে। আর কে না জানে প্রখর রুদ্র, জেমস বন্ড ও বাংলা সিরিয়ালের নায়িকাদের কেউ কখনো মেরে ফেলতে পারে না। তাই হয়ে বিষ মেশানো বাটি বদলে যাচ্ছে নয় গল্পের খলনায়কের হৃদয় পরিবর্তনের ফলে সে ঐ বিষ মেশানো পায়েস খলনায়িকাকেই খাইয়ে দেওয়ার চেষ্টা করছে।

তবে একটি সাম্প্রতিক সিরিয়াল একঘেয়েমির দিক দিয়ে সবাইকে হার মানিয়েছে। নিজের ইচ্ছে না হলেও ওটি আমাকে দেখতে হয় এবং দেখতে দেখতে আমার ইচ্ছে করে গল্পের লেখক বা লেখিকাকে ধরে ঠ্যাঙ্গাতে (যেমন অজিত বিওমকেশের ওপর ঝাঁপিয়ে পড়েছিল সেরকমভাবে)।
(সূত্রঃ ইন্টারনেট)
এই গল্পের দুই নায়িকা-এক নায়ক। দুই নায়িকা আবার বোন... সহোদরা না সৎ জানি না, জিজ্ঞেস করে লজ্জা দেবেন না। যা বুঝেছি, নায়কের বাড়ির লোকের ইচ্ছে বড় বোনের সঙ্গে নায়কের বিয়ে ঠিক করেছে, কিন্তু নায়ক আর ছোট বোন প্রেম করছে (ইচ্ছে করেই...)। বড় বোন সেই ব্যাপারে বেশ ক্রুদ্ধ। তাই সেও নায়কের সঙ্গে প্রেম করার চেষ্টা করছে। নায়িকাদের বাড়ির লোক বোধহয় এই কনফ্লিক্টের কথা জানে কিন্তু তাঁদের সেটা নায়কের বাড়ির লোককে সেটা জানানোর ইচ্ছে হয়নি (এরকম তো কতই হয়!)। ফলে নায়কের বাড়ির লোক বড় বোনকেই ভাবী বউমা ভেবে ন্যাকামি করে যাচ্ছে। এদিকে নায়ক-নায়িকা এবং বড় বোন ব্যাপারটা কাউকে বলছেও না, কেন বলছে না সেটা ভগবানবাবুও জানেন বলে মনে হয় না, সুতরাং তিনজনেই ইচ্ছে করে সারাক্ষণ মুখ ব্যাজার করে ঘুরে বেড়াচ্ছে।

এবার বলুন, বড়মন্ত্রীর রাজকন্যার গুলিসুতো খেয়ে ফেলাটা কি এর চেয়েও জটিল?

Monday, April 20, 2015

বাংলা মেগা সিরিয়ালের উপকারিতা

বছর দুয়েক আগে এই ব্লগেই লিখেছিলাম আনন্দবাজারপত্রিকার উপকারিতার কথা। সেই পথেই এগিয়ে গিয়ে এবার বাংলা মেগা সিরিয়ালগুলো আমাদের জীবনে কত কাজে লাগে সেই নিয়েই দু-চার কথা।

১. বাংলা সিরিয়ালের দৌলতেই যে আজকালকার ছেলেপুলেরা একটু-আধটু আত্মীয়স্বজনের নাম জানতে শিখেছে সেটা মানতেই হবে। বিশেষ করে আজকের এই নিউক্লিয়াস ফ্যামিলির যুগে ফুলপিসি বা ন-কাকিমার মত চরিত্রগুলো বাংলা সিরিয়াল না থাকলে খুঁজেই পাওয়া যেত না। মনে রাখবেন বাংলা সিরিয়ালের পরিবার মানেই সেটা আবশ্যিকভাবেই একটা একান্নবর্তী পরিবার যেখানে পিসি, মাসি বা জামাইয়ের মাসতুতো ভাইয়ের শালার মত যেকোন আত্মীয়ই যখন তখন এসে হাজির হোন!
যদিও নিজের মায়ের প্রথম বরের দ্বিতীয় বউ, যে আবার মায়েরই বৈমাত্রেয় বোন, তাকে মাসী বা কাকিমা কী বলে ডাকা উচিত? এই প্রশ্নটা বাঘা বাঘা লোককে ঘাবড়ে দেওয়ার পক্ষে যথেষ্ট।

২. বিদ্যাসাগর আমাদের সুবোধ বালক গোপালের কথা বলে গেছিলেন। আর তার চেয়েও সুবোধ বালিকাদের দেখা পাওয়া যায় আজকের বাংলা সিরিয়ালগুলোতে। এখানে অবিশ্যি সব চরিত্রই হয় কালো নয় সাদা। নাহলে দর্শকদের বুঝতে অসুবিধা হতে পারে কিনা। তাই ধূসর কোন চরিত্রের জায়গাই নেই এখানে। এদের মধ্যে আবার সবচেয়ে সুবোধমতি হলেন সিরিয়ালের নায়িকারা।
বিছানা গোছানো থেকে বাসন মাজা অবধি বাড়ির সব কাজই এঁদের ঘাড়ে সমর্পিত থাকে। এমনকি দরকারে বাড়ির ছোট মেয়ের বদমাইশ প্রাক্তন প্রেমিককে গুলি করে মারার কাজটাও এঁদের কাছে চা বানানোর মতই সহজ!
এনারা খারাপ কাজ করেন না, খারাপ কাজ দেখেন না, খারাপ কিছু বলেন না, খারাপ কথা শোনেন না, এমনকি ভুল করে কাউকে নিয়ে খারাপ কথা ভেবে ফেললে বা খারাপ স্বপ্ন দেখলে বাড়ির পাশের মন্দিরের গুরুদেব বা গোমাতার চরণামৃত খেয়ে প্রায়শ্চিত্ত করতে যান। গল্পের খলনায়িকা যদি নায়িকাকে বিষ খাইয়ে মারতে গিয়ে, বা বারে গান গাওয়াতে (অবশ্যই রবীন্দ্রসঙ্গীত) গিয়ে ধরা পড়ে জেলে যান তাহলে পুলিশকে যুক্তির জালে হার মানিয়ে তাঁকে জেল থেকে বের করে আনাও গল্পের নায়িকার দায়িত্বের মধ্যেই পরে!

৩. প্রায় সব বাংলা সিরিয়ালেই একটি বা দুটি বিশেষ চরিত্র থাকেন। কেউ হয়তো হুইল চেয়ার নিয়ে ঘোরেন, কেউ সারাক্ষণ আধো আধো করে কথা বলেন, কেউ আবার কিছুই করেন না শুধু এক জায়গায় চেয়ারে বসে দোলেন (টেমপ্লেটঃ সৌমিত্র চট্টোপাধ্যায় – শাখাপ্রশাখা)। কিন্তু এঁরা প্রত্যেকেই মুখ খুললে প্লেটো কিম্বা সক্রেটিস, ছবি আঁকলে পিকাসো কিম্বা ফিদা হুসেন আর গান গাইলেই শ্রাবনী সেন! আমার তো সন্দেহ হয় শ্রাবনী সেনের গাওয়া দু-তিনটি গান বোধহয় এই সিরিয়ালের প্রযোজকদের কাছে রাখা আছে। সেগুলোকেই বিভিন্ন সিরিয়ালে বিভিন্ন সময়ে ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহার করা হয়।

৪. গত বিশ্বকাপের সময় একটা জোকস্‌ ফেসবুকের দেওয়ালে দেওয়ালে ঘুরছিল। ভারতীয় দলের খেলোয়াড় স্টুয়ার্ট বিনি দলে জায়গা না পেয়ে দিনের পর দিন বোর হয়ে একদিন তাঁর স্ত্রী ময়ান্তী ল্যাঙ্গারকে বললেন, “চল না কোথাও ঘুরে আসি।” ময়ান্তী, স্টার স্পোর্টসের উপস্থাপক, গম্ভীরভাবে (গৌতম গম্ভীর নয়) বললেন, “তোমার কাজ না থাকলেও আমার আছে!”
কিন্তু স্টুয়ার্ট বিনির চেয়েও করুণ অবস্থা বাংলা সিরিয়ালগুলোর পুরুষ অভিনেতাদের। এঁরা থাকেন, মাঝেমধ্যে বাক্যালাপেরও সুযোগ পান কিন্তু সেগুলো কেউ তেমন পাত্তা দেয় না। নায়িকার স্বামীই হোন বা খলনায়িকার স্বামী, এই ব্যাপারে সব পুরুষই সমান সমান।
এঁরা রোজ একসঙ্গে খাবার খান, সেখানে নানারকম কূটকাচালী (কে কাকে কখন কার দিকে কী ভাবে তাকিয়ে কী খাবার দিয়ে কী বলল!) দেখার পর কোন এক রহস্যজনক অফিসে চলে যান। মাঝেমধ্যে পরিচালকের ইচ্ছে না হলে অফিসে না গিয়ে বাড়িতে ঘুরে বেরান (ছুটি কী করে ম্যানেজ হয় সেটা জিজ্ঞেস করা মানা!), বাড়িতে কোন অনুষ্ঠান চললে খুব ব্যস্ত হয়ে কোন কাজ না করে এদিক ওদিক যাওয়া আসা করেন, সেরকম বিশেষ ঘটনা ঘটলে ক্যামেরা তিনবার করে তাঁদের দেখায়। কিন্তু সব মিলিয়ে এরা সারাক্ষণই ভ্যাবা গঙ্গারামের মত আচরণ করেন যেটাকে স্বাভাবিকভাবেই বাড়ির মেয়েরা এবং টিভির মহিলা দর্শকরা গুরুত্ব না দিয়ে কাটিয়ে দেন।

৫. বাংলা সিরিয়ালগুলো তাদের দর্শকদের প্রতি খুবই শ্রদ্ধাশীল। দর্শকদের সুবিধা-অসুবিধার দিকে তাদের বিশেষ নজর থাকে। এই ব্যাপারে অর্ণব (গ্রেট বং) আগেই লিখে গেছে তবু একবার লিখি। ধরুন আপনি একটি বাংলা সিরিয়াল খুব মন দিয়ে দেখেন। কিন্তু বাচ্চাদের গরমের ছুটিতে দশদিনের জন্য সিকিম বা উত্তরাঞ্চল গেলেন যেখানে সিরিয়াল দেখার সুযোগ পেলেন না। তাহলে ফিরে এসে গল্প যদি পাঁই পাঁই করে এগিয়ে যায় তাহলে তো আপনি অথৈ জলে পড়বেন।
সেই কারণেই এখানে গল্প শামুকের চেয়েও ধীরগতিতে এগিয়ে চলে। এমনকি আপনার ভাগ্য ভালো থাকতে এসে দেখতে পারেন গল্প এক লাইনও এগোয়নি। কারণ গত দশ দিনে ধরে হয় বড়ির আদরের মেয়ে তাঁর গানের অনুষ্ঠানের জন্য বাড়ির সবাইকে নিয়ে রেওয়াজ করে গেছেন (সব নারী কন্ঠই শ্রাবনী সেন, পুরুষ কন্ঠ... ৪ নম্বর পয়েন্ট দেখুন!) অথবা বাড়ির বড় ছেলের ছোট মেয়ের ননদের বেস্ট ফ্রেন্ডের বিয়ের তত্ব সাজানোর জন্য দশটি এপিসোড খরচ হয়ে গেছে!

৬. বাংলা সিরিয়ালের আর একটা উপকারিতা দিয়ে শেষ করি। ‘গরুর রচনা’ প্রবাদটা মাঝে মধ্যেই ব্যবহৃত হয়। সেই যে ছোট্ট ছেলেটি শুধু গরুর রচনা মুখস্ত করেছিল বলে পরীক্ষার যেকোন রচনাতেই শেষ অবধি গরুর বিবরণ লিখে ফেলত। 
এখানেও সেই একই অবস্থা। সিরিয়ালের শুরুটা থ্রিলারধর্মী হোক বা ছোট্ট বাচ্চাদের নিয়ে শেষ অবধি সবই গিয়ে দাঁড়ায় শাশুড়ী-বউমা-জা-ননদের ল্যাং মারামারির গল্পে। এমনকি সেই ল্যাং মারার পদ্ধতিগুলো পর্যন্ত মোটামুটি একই... রান্নায় নুন মিশিয়ে দেওয়া, প্রাক্তন প্রেমিক-প্রেমিকাকে ডেকে এনে ঝামেলা করানো বা গয়না চুরির বদনাম দেওয়া... মানে যতটা কিম্ভুত কিছু হতে পারে আর কি! এর সুবিধাও কম নয়... ১ নম্বর এপিসোড থেকে না দেখলেও চলে, ১০০ এপিসোড বা ৫০০ এপিসোড, যখন ইচ্ছে দেখা শুরু করুন, গল্প বুঝতে পাঁচ মিনিটও সময় লাগবে না!

Thursday, August 1, 2013

Formula for Indian TV Advertisements

I was planning to write a blog on the amazing world of Indian TV advertisement for a long time. I find it fascinating because of the sheer brilliance of some of the ads as well as the utter dumbness of many!  Before I start let me accept that some of the ideas in this post are taken from few Facebook shared posts which I have seen in recent times. Obviously I have added a few and give some more details of some of those ads mentioned in that post.
In last 30 odd years the Indian TV ads have moved a long way from ‘Hamara Bajaj’ to ‘Ohh Yes! Abhi!’  through ‘Shuddh Dhara’, ‘Nothing Official about it’ and ‘Vodafone Zoozoos’. Here I would like to point out some of the advertising clichés used by these ad-makers to sell a particular type of product!

The Womanizer
If you go through some of the recent ads for body spray for men you would feel that the only way a girl can be impressed is by the heavenly aroma coming out from different parts of male human body. They don’t bother about the bank balance, intelligence or good looks! The only thing they care for is the smell of his body which is enough for them to turn on and get wet! The trend which started with Axe is now copied shamelessly by everyone and hence almost all the body spray ads show skimpy clad women throwing themselves on guys who are using some particular brand of body spray. And apparently some of the guys like Ranbir Kapoor knows it and roams around with a counter to count number of girls he could impress with the fragrance of his body! The Faking News people had caught this as early as 2009 and had a hilarious piece on this topic!
Confusion on State of Matter
This is another body spray ads stereotype people use where they try to convince you that the deodorants you were using till now had nothing but some kind of gas sans any liquid content and hence you are not getting true value of money which only there new body spray will give you.

The Jumping Jacks
So you are a millionaire film star, you earn 100 crores while acting in master classes like ‘Kambakkht Ishq’ or ‘Ek Tha Tiger’ but when it comes to get your soft drinks you are always out of stock and needs to jump out of your window from the twentieth floor or run above a train or slide through a moving truck. I never fathom why they don’t just buy one from the road side pan-shop near the corner. But they know better and hence Can make a ‘Journey to the Centre of the Earth’ to get their bottle of Cola!
The other variation is the dare devil ones who just need a sip of their soft drink to turn into superman and perform extra ordinary stunts like making Fardeen Khan act (Okay… that’s not possible even by Sir Jadeja) jumping to the Ocean from a cliff!!

The Circus
You are a young student who wants a mode of communication to go to college and tuition and also to impress a few girls in your college. You hope that your dad will buy you a motorbike and you want to convince him by showing some motorbike TV ads. But let me tell you guys, do not make this mistake! I can assure you that if you show him a single TV ad for bikes he would never buy you one. Why? Because in each of these TV ads the bikers are not human, they are some super stuntmen coming from Mars who only ride their bike in uneven mountain roads and can perform almost every single trick which can be performed by the man who rides his motorcycle through fire in the circus. It is almost like the first thing you are going to do is to ride your bike with the front wheel on the air or jump to river or drive through a jungle.

The Jack of All trades
Now days everyone has a mobile phone, some of us has more than one. With the growing importance of mobile phone the ads have increased and now at this phase of mobile phone evolution all these ads focus on apps and other advantages! Hence in most of the mobile phone ads all they talk about are camera specifications, alarm ringtones, and applications, in short apps. Random apps like news paper application, Geeta Path application, How to Copy in Exam application, how to flirt with girls application and what not! The mobile phone ads now days do not talk about simple things like talking and texting, they all are presented as the greatest device human kind have put their hand on to. A device which could have turned Ravana to compete for Nobel Peace Prize with Mother Teresa!

Offers and Plans
Along with the handsets even the mobile service providers also have some typical ads. Vodafone generally comes up with decent ads but if you think about their main competitor well they are a treat. From the ads showing idiotic friendship clichés to the ads of taxi driver showing Karina Kapoor videos in exchange of change, they reach new low of nonsense ads with their every new offer. The last one specially has created quite a few jokes in Facebook including Arsene Wenger offering to show the Kareena Video along with 40 million Euros in order to make his bid 40 million plus which was the minimum bidding price!!

The Common Man
Ohh… this one is the most interesting one for me. Here I am talking about ads for Banks, Insurance Company or other financial organizations. Now, by nature Indians are a little sceptic about any private financial organizations and generally are not big risk takers. Hence the people from our previous generation have accounts mostly in SBI or other government banks and have policies with LIC.
All the private banks and Insurance companies captured that pretty early and hence decide to target the higher income population group at the beginning. But they had to focus on the huge Indian middle class population and hence all of them started designing ads targeting the middle class. And what best to show which can attract the common man? To them the answer to that question was common man. Hence in almost all the ads for these private financial companies you will see common men, men and women like you and me using their services and making best of it. This is a simple example for advertising clichés targeting a vast customer base!

Racism – Very Bad, Whitening Cream - Very Good
As Indians we all remember the stories of racism faced by Mahatma Gandhi in South Africa. We also show our displeasure and hatred towards racism whenever any stories of racism come from any part of the world.
But back home we the biggest hypocrites when it comes to women and men’s face cream. 90% of these cream advertisement talks about the glowing fairness it is going to give to your skin and how by applying their cream for 2 weeks you would turn into a Stuart Broad from your earlier avatar of Vinod Kambli! 

The Toppers
This is a very specific ads which I have only seen in Bengali TV channels and not much in national television. The ads about tuition centres and academic guidebooks!
The Bengalis are generally very studious group of people who let their five year olds carry bags of more than their own weight to school. They are also sent to various coaching centres and to tutions from their middle school to be prepared for the great 10th Standard examination which is followed by HS, Joint entrance, IIT entrance etc.
Hence, there are quite a few coaching centres that are making good money by enrolling hundreds of students for their private classes. And the best way for them to attract the parents of potential enrolments are nothing but give example of previous year’s toppers. So, even if the Topper of those examinations stays in the villages of Purulia or in the hills of Darjiling he shows his face and recites how these coaching centres in Kolkata have helped him to achieve his grand success!
The other one is this famous publications house of textbooks and guidebooks who sales their product like the way a newlywed Indian girl has to take pictures in her reception- with every random person present! So either you are a retired sportsman, aged poet, budding film star or celebrity for no apparent reason, you can come to their ad, praise their textbooks and feel sad for not having those books in your school days like in the following picture!
From Facebook


A Few Good Men
After talking about all these advertising clichés let me write about one series of ads which I truly like. These are the ads for Imperial Blue for their ‘Men will be Men’ series. Even those ads are also very typical but they are presented in such a witty manner that I find then quite amusing. The one which is my favourite is the one where I guys goes to a jewellery shop to buy a diamond ring for his anniversary. The salesman found it quite comical that the guy is looking for costly rings for his tenth anniversary till it was revealed that the anniversary was on previous day which he happily forgot!! You can see the ad from 1:51 in the following video. The ads shown before and after that one are also quite funny and cheer my mood any time.



The television advertisements are source of entertainment from a long time and what I found is that the quality of TV ads does not vary significantly from country to country. In fact in my opinion the ads I had seen in abroad are pretty much similar to Indian ads if not of inferior class.

Before I finish, let me tell you that this is my list but dear reader you are welcome and encouraged to add more such advertising clichés from Indian television.

Thursday, July 12, 2012

My first Hero

Being the only child in a small family of three people, I always felt lonely and often played alone. Hence I had to invent various games or ways to amuse myself and keep me busy. That's why I was an avid reader all my life because you do not need anyone else when you are reading a book.
My habit of playing alone has gone through various transition. From the days of playing book cricket and board games against myself to playing table tennis against a wall, and finally in 2005 I found the ultimate game for playing alone, FIFA against the computer (that would be a topic of one of my blogs someday).
But before I invented to individual sports (in true sense) I used to entertain myself by replicating certain things which was happening around. And as 3 years old during mid-late 80s the most interesting thing was those television shows. Grandest of all, off course Ramayan!!
Being a reader and fan of stories, I knew those stories even at that age and when those events were happening in front of my eyes that amazed my three year old self to no limit.
But Raam was never my hero, I still do not think highly of him. Laxman, Indrajit, Ravan (yeah, I am sure some people are fans of Bad man) no one was very impressive.
But Hanuman!! Yeah, now you are talking! Hanuman was a cult. Hanuman was the first super hero. He can jump over the ocean and fight to demons who captures his shadow, he can lift a mountain, he can say 'Jai Sree Raam' for countless number of times and still not bore you. Hanuman was cool. Even he used to come in an advertisement of asbestos sheet just before the Ramayan starts. 
I was in love with Hanuaan. I remember I used to have one of those kids' mace and with which I was always the Hanuman. Not Raam, not Ravan but Hanuman and being Hanuman (I always read that whenever I see one of those 'Being Human' T-shirts) my imagination could fly to no limit. He can get all the chocolates, can go and bring back dad early from the office and can do all the Dhisum-dhisum with demons.
And then one day I came to know from my dad that, Hanuman also had another name, Wow! I thought. Hanuman also had a 'daak naam' (we bengalis always have two names, remember 'Kahaani') and the name was Dara Singh! Now that's a cool name for Hanuman, I mean Dara Singh sounded much more warrior like than Arun Govil. And that day onwards Hanuman and Dara Singh became the same person for me. 
Had to grow up, did some more reading, study about Bollywood, came to know about Dara Singh the person, watched some of his old movies, a few new movies (Kal Ho Na Ho). His roles may be small but as long as he is in the screen my focus used to be always on him. That childhood liking, hero-worship continued even till today.
I think, on Monday I read about his illness and the news that he is hospitalized. My spirit was dampened which was some what lifted reading a few comments in ToI, where all the reader were writing about how good he was and praying for his speedy recovery.
The problem with God is that, if something going to happen then how much prayer you do, how much tears you drop nothing can stop that event. And today, when I logged in to Facebook, I started seeing the condolence messages for Dara Singh, I still did not believe and checked ToI, but Dara Singh is really dead. 
My first Idol, my first hero is gone. According to Indian mythology Hanuman is eternal, he can not be dead. Thank you, Dara Singh Ji, for making Hanuman eternal in my mind's eye too. Whenever I will think about Hanuman, about my childhood, your face will come in my mind. Rest in peace Sir. Be Good wherever you are.

PS. This is the 50th post of my blog. Even till late last night I was thinking of a suitable topic to write and somewhat came to a structure. But after this news I thought it would be important to save a memorable part of my childhood in the webspace as a tribute to great Dara Singh.

Thursday, March 12, 2009

Childhood

http://www.youtube.com/watch?v=P68WBjaqSbI

When I was 3-4 years old, at that time Earth was a much more simple place!! No computer, no cable channel, No shopping malls, No US Crdit card... I used to live my small tiny life with my Nonte-Fonte, Bnatul and Hnada Bhnoda... Heman, Spiderman and Ramayan in TV and my set of toys (white plastic animals which my dad used to brought from Dharmatala)!!

This video used to come in TV at that time and I was a big fan of this one. From very young age I was fascinated by sportsperson and I remember how my dad pointed out kapil Dev, Sunil Gavaskar and PK Banerjee in that video. Later this video was replaced by 'Mile Sur Mera Tumhara' and 'Baje Sargam'.

I was looking for this video since the day I knew old Duradarshan videos and ads can be found in Youtube (I love that site) and finally find it in the Orkut video list of one of the sweetest and most caring women I have met in my life, Kekadi!! Thanks Keksie!! I owe you a treat!!

P.S. I can identify Shreekanth, PK banerjee, Chuni Goswami, PT Usha, Ramesh Krishnan, Mansur Ali Khan pataudi, Kapil dev, Milkha Singh, Jarnal Singh, Sunny G, Prasanna, Venkatraghaban and Prakash Padukone... if anyone can identify someone else that would be appreceated!!
"It’s always very easy to give up. All you have to say is ‘I quit’ and that’s all there is to it. The hard part is to carry on”