Showing posts with label Cricket. Show all posts
Showing posts with label Cricket. Show all posts

Tuesday, July 19, 2022

Happy Birthday Harsha

 In our short travel history, we could meet a few celebrities and had some interesting encounters. There was that time when we met Rahul Dravid and my companion started crying out of joy, or when we met Sourav Ganguly and my companion informed on his face that she is not a fan of him and likes Rahul Dravid more. But the funniest incident having with the man who is celebrating his birthday today.

It was that day in August 2018 when we could snick into the Lords’ media center during the lunch break of an England-India test match thanks to our good friend Sandipan and could meet legends like Michael Holding, Kumar Sangakkara, Nasser Hussain, Sanjay Manjarekar, and Harbhajan Singh. Our main target was Ganguly with whom we wanted to have a picture. Ganguly was late and it is a story for some other day of how we managed our picture with him. What we later realized was that during the break there was a special segment featuring Smriti Mandhana (we had a glimpse of her also) along with Ganguly and the hero of this story Harsha Bhogle.
Due to that segment, Ganguly came down to lunch pretty late. Once we had our photo session with Ganguly we just hung around for a bit to soak the environment. This was when in almost empty lunch room of the media center we found Harsha. He was the last man among the commentators to have his lunch that day. We noticed that he just took his plate and sat at one of the corner tables. He had his phone out and was looking at it while eating.
It looked like he was preparing for his next stint on air and at first, we were hesitant to approach him. But it is not every day you meet your favorite commentator and finally, we could not stop ourselves. I and my companion went near his table and very gently asked him whether we were disturbing him. To our surprise, he jumped out of his sit and in an urgent voice mentioned that, he is ready and coming to the commentary box in a minute. We were also surprised, I said, “Harsha, we are your fans. We are just looking for a picture with you!”
Then came the famous smile and silky voice, “Of course! You know what, I thought you are my production manager and came to call me for my next slot!”
The confusion was gone and then we got our photo with one of the most famous voices of cricket! Happy Birthday!!

Tuesday, January 26, 2021

Number's Game - England in India

England is touring India since 1933. In the 88 years history of England’s tour to India, they have played 15 test series along with one solo test in 1980 as part of the Golden Jubilee celebration of BCCI. Out of these 15 series, India won 7 including the last series, England won 4, their latest series win came in 2012 and 4 series ended in a draw. Here are some key numbers and Trivia related to India-England test matches on Indian soil before their upcoming 4-match series in February-March.

1 – India’s first-ever test match on home soil was against the touring English team under the captaincy of Douglas Jardine. Just the previous year, India made their debut at Lords’ and it was England’s turn to make a return visit. The fascinating first test of the 3-match series was played in the Bombay Gymkhana ground and gain countrywide interest. Since then, there are no more test matches on this ground, and it remains one of the few test grounds with just 1 test match.

2 – The same test match saw the first instance of two debutants scoring centuries on the same test. Bryan Valentine of England and Lala Amarnath of India made centuries in their debut test match. Amarnath’s century was the first test century for the Indians and resulted in great celebration among fans. Till now there is only two more instance of two debutants scoring century in the same test match.

3 – Jumping the clock ahead by 52 years and we have another young debutant setting records during an India-England series. The stylish Mohammed Azharuddin of Hyderabad scored a debut hundred at Eden Gardens, Kolkata and followed it with two more hundred in next two test matches at Chennai and Kanpur. This is the only instance of a player scoring hundreds in his first three test matches.

Source: Internet
5 – The highest number of centuries scored in the India-England series in India. Like many other batting reports, Alastair Cook holds this record as his five centuries included a massive 190 at Eden Gardens in 2012. Among current players, Cheteshwar Pujara has 4 hundred and can break this record in the upcoming series.

13 – Ian Botham holds the record for best-ever bowling figure in an India-England test match at India. During the 1980 Golden Jubilee test match, Botham took 6/58 and 7/48 in two innings and finished the match with 13 for 106. He also scored a hundred to take them to a 10-wicket victory.

64 – The highest number of wickets taken by a bowler in India-England test matches at India. This record belongs to the Indian master leg spinner BS Chandrasekhar who has played 14 test matches against England at home from 1964 to 1977. As expected, the top five positions in the wickets list are occupied by spinners with Derek Underwood being the lone Englishman. Among the current players, Ravichandran Ashwin is in the fifth position with 42 wickets and will hope to be near the top of the tree by the end of this series.

303 – The highest Individual innings played during India-England Tests. Karun Nair remains an enigma for Indian cricket fans who scored a triple-century in just his third test at Chennai during England’s last tour of India. But Nair only played three more test matches since then with minimal success and currently nowhere near the Indian national team due to indifferent performances in domestic cricket and IPL. Interesting 81% of his total international runs (374) was scored during that one innings.

387 – India recorded their best-ever fourth Innings chase during the Chennai Test in 2008. The test match was played just after the ‘26/11 Mumbai attack’ once the English team made a return to India and had lots of emotions attached to it. The emotions reached their peak when India completed an unlikely chase on the fifth day thanks to a Sachin Tendulkar unbeaten century and handy contributions from Yuvraj Singh, Virender Sehwag, and Gautam Gambhir.

477 – England achieved an unwanted world record during their last tour when they scored 477 runs in their first innings of the fifth test at MA Chidambaram Stadium, Chennai and still lost the test match by an innings and 75 runs. This is highest team total in the history of the game for a team to lose the match by an innings.

759 – Chennai and Kolkata remain two Indian venues that
keep producing various records. In the test match where Karun Nair scored his unbeaten 303, India finished with a team total of 759/7 declared, their highest ever test score at any venue against any opposition. Along with Nair, KL Rahul also scored 199 as the Karnataka duo contributed more than 500 runs of that total.

1331 – Sunil Gavaskar is leading the run tally with 1,331 runs against England on Indian soil, followed by Alastair Cook and Gundappa Viswanath as the other two players with thousand plus runs. Among the current players Virat Kohli (843) and Cheteshwar Pujara (839) are in a race to reach the 1000 runs followed by Joe Root on 584. If Root reached the 1000 runs mark in India in this series that will not be good news for India.a

Sunday, July 19, 2020

ক্রিকেট ইতিহাসের মহারথীরা - ৩

ওয়েস্ট ইন্ডিজ মানেই ছবির মত সুন্দর কিছু সমুদ্রতীর, জলদস্যু এবং ক্রিকেট। আর আমাদের ছোটবেলা পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজ মানে শুধুই ক্রিকেট নয় নয়নাভিরাম, রোমান্টিক ক্রিকেট। আর তাই যখন আমার না দেখা স্পেশাল খেলোয়াড়দের তালিকা বানাতে বসি, সেই তালিকা সহজে শেষ হয় না। সেই প্রথম যুগের লিয়ারী কনস্ট্যানটাইন, জর্জ হেডলি থেকে শুরু করে ফ্রাঙ্ক ওরেল, এভার্টন উইকস, ক্লাইড ওয়ালকট, রোহণ কানহাই, আল্ভিন কালিচরণের মত ব্যাটসম্যানদের সঙ্গে হোল্ডিং, রবার্টস, গার্নারের মত ফাস্ট বোলার, কত রথি-মহারথীদের খেলাই লাইভ দেখে উঠতে পারিনি। মার্শালের খেলা দেখেছি শুধু ১৯৯২ সালের বিশ্বকাপ আর তার আগের ত্রিদেশীয় সিরিজে।
‘ফায়ার ইন ব্যাবিলনের’ দেশ হলেও, বইয়ের পাতায় পড়া যে সমস্ত ক্যারিবিয়ানের খেলোয়াড়দের খেলা আমি দেখতে চাই তাঁদের মধ্যে প্রথমেই থাকবেন এক রহস্যময় স্পিন মানিকজোড়। ১৯৫০ সালে যাঁদের মাপা স্পিন বোলিং ওয়েস্ট ইন্ডিজকে এনে দিয়েছিল ইংল্যান্ডের মাটিতে তাঁদের প্রথম সিরিজ জয়। যাঁদের নিয়ে লর্ড বিগিনার লিখেছিলেন,
“With those little pals of mine
Ramadhin and Valentine!”
ছোট্টখাট্ট, গম্ভীর চেহারার রামাধিন আর ভ্যালেন্টাইনকে ইংল্যান্ডের খেলোয়াড় বা ফ্যানেরা কেউই সিরিজের শুরুতে বিশেষ গুরুত্ব দেননি কিন্তু সিরিজ শেষ হলে দেখা গেল, ৪ টেস্টের সিরিজে রামাধিন এবং ভ্যালেন্টাইন মিলে বল করেছেন ৮০০ ওভার। সেই ৮০০ ওভারে তাঁরা নিয়েছেন ৫৯ উইকেট ২১.৬৬ গড়ে এবং তাঁদের বলে প্রতি ওভারে রান উঠেছে গড়ে ১.৫৯। রাতারাতি নায়ক হয়ে যান রামাধিন-ভ্যালেন্টাইন আর সূচনা হয় ক্যালিপ্সো ক্রিকেটের।
এরপর আমরা এক লাফে এগিয়ে আসব দশ বছর। সেই মোহময় ১৯৬০-৬১ সালের অস্ট্রেলিয়া ট্যুর, ক্রিকেটের ইতিহাসের অন্যতম সেরা সিরিজ। ফ্র্যাঙ্ক ওরেলের অসম্ভব জনপ্রিয় দলের প্রধান হীরকখণ্ডটি ছিলেন গ্যারি সোবার্স, ক্রিকেটের ইতিহাসের সর্বকালের সেরা অল-রাউন্ডারদের মধ্যে প্রথম তিনে থাকবেন যিনি, কিন্তু শঙ্করীপ্রসাদের লেখা পড়ার সময় আমার মন কেড়ে নিয়েছিলেন ওয়েস হল। দীর্ঘকায়, আমুদে ওয়েস্ট ইন্ডিয়ান ফাস্টবোলার, যিনি দলের জন্য ১০০ শতাংশ দেওয়ার পাশাপাশি নিজের ব্যাটিং নিয়ে অবলীলায় ইয়ার্কি মারছেন, আবার টাই টেস্টের শেষ ওভারে নিজের বলে অসম্ভব ক্যাচ নেওয়ার চেষ্টা করে ব্যর্থ হচ্ছেন। সব মিলিয়ে এক চরম আকর্ষনীয়ভাবে ওয়েস হলকে নিজের লেখায় তুলে ধরেছিলেন শঙ্করীবাবু। আর ওয়েস হল পেয়েছিলেন এক নতুন ভক্তকে, খেলা ছাড়ার প্রায় ২৫ বছর পরে।
হলের মতই পড়েছিলাম রয় গিল্ক্রিস্টের কথা। সেই সহজ সরল মানুষটি যিনি বল হাতে পেলেই হয়ে উঠতেন আগুনে, প্রায় উন্মাদ এক ফাস্টবোলার। যদিও নিজের আগুনে মেজাজের জন্য খুব বেশীদিন আন্তর্জাতিক ক্রিকেট খেলেননি গিল্ক্রিস্ট কিন্তু এই বিতর্কিত মানুষটির খেলা দেখার ইচ্ছেও আমার অনেকদিনের।
১৯৭০ সালের পর থেকে অধিকাংশ ওয়েস্ট ইন্ডিজ সুপারস্টারদের খেলার ভিডিওই ইউটিউবে এবং অন্যান্য ওয়েবসাইটে পাওয়া যায়। তাই ক্লাইভ লয়েডের ১৯৭৫ সালের ফাইনালের সেঞ্চুরি বা ভিভ রিচার্ডসের অসামান্য সব ইনিংসই চাইলেই দেখা যায় এখন। তবে হ্যাঁ, রিচার্ডসের চ্যুইংগাম চিবোতে চিবোতে ঠ্যাঙ্গানি লাইভ দেখার মজাটা অন্যরকম হত বলেই মনে হয়। বিশেষ করে যদি প্রতিপক্ষ ভারত না হত।

Saturday, June 27, 2020

ক্রিকেট ইতিহাসের মহারথীরা - ২

দ্বিতীয় পর্বের লেখায় থাকুক কিছু অস্ট্রেলিয়ান মহারথীদের কথা। ক্রিকেটের আদিযুগের অনেকটাই ছিল শুধু অ্যাংলো-অস্ট্রেলিয় ক্রিকেটযুদ্ধ। আর সেই যুদ্ধের অস্ট্রেলিয় পঞ্চপাণ্ডব আজকের লেখায়।
বিশ্ব-ক্রিকেটে অস্ট্রেলিয়ার ফাস্টবোলারদের সুনাম আজকের নয়। আমি নিজে টিভিতে প্রথম দেখেছিলাম ক্রেগ ম্যাকডরমট, মার্ভ হিউজ, ব্রুস রিড আর মাইক হুইটনিকে। সেটা ভারতের ১৯৯১ ট্যুর। তার পর থেকে গ্লেন ম্যাকগ্রাথ, পল রাইফেল, জেসন গিলেসপি, ব্রেট লি হয়ে হালের মিচেল স্টার্ক অবধি কম ফাস্ট বোলার দেখিনি। আর তাছাড়া ষাটের দশকের ম্যাকেঞ্জি-কনোলি বা তার পরের লিলি-থমসনদের ব্যাপারটা তো আছেই। কিন্তু আজকের লেখার প্রথম ব্যাক্তিত্ব হলেন ‘দ্যা ডেমন বোলার’। ফ্রেড্রিক স্পফোর্থ, ক্রিকেটের একেবারে প্রথম যুগের সুপারস্টার।
১৮৭৭ সাল থেকে ১৮৮৭ সাল পর্যন্ত ১০ বছরে খেলেছেন ১৮টি টেস্ট। তাতে ১৮.৪১ গড়ে ৯৪টি উইকেট। আর ফার্স্টক্লাস ক্রিকেটে ৮৫০ এর বেশী উইকেট। ১৮৭৭ সালের জেমস লিলিহোয়াইটের দলের বিরুদ্ধে ভিক্টোরিয়া এবং নিউ সাউথ ওয়েলসের মিলিত দলের প্রথম খেলা, যা পরবর্তীতে ক্রিকেটের প্রথম টেস্ট ম্যাচ হিসেবে বিবেচিত হবে তাতে স্পফোর্থের জায়গা ছিল নিশ্চিত। কিন্তু উইকেট কিপার হিসেবে নিজের বন্ধু বিলি মিডউইন্টারের বদলে জ্যাক ব্ল্যাকহ্যাম জায়গা পাওয়ার প্রতিবাদ হিসেবে ছেড়ে দিয়েছিলেন সেই সুযোগ।
বোর্ডের সঙ্গে ঝামেলা মিটে যাওয়ার ফলে দ্বিতীয় খেলাতেই ফিরে আসেন স্পফোর্থ, যদিও অস্ট্রেলিয়া সেই খেলায় জেতেনি কিন্তু এর পরে স্পফোর্থের খেলায় সাফল্যের ভাগই বেশী। প্রথম বোলার হিসেবে টেস্ট ক্রিকেটে ৫০ উইকেট এবং টেস্ট ক্রিকেটের প্রথম হ্যাট-ট্রিকের গৌরব তাঁরই। এছাড়া আছে ১৮৮২ সালের সেই বিখ্যাত টেস্ট ম্যাচ। যাকে বলা হয় ‘Spofforth’s match’। তাঁর ৯০ রানে নেওয়া ১৪ উইকেটের জোরেই দ্বিতীয় ইনিংসে মাত্র ৮৪ রান ডিফেন্ড করতে পেরেছিল অস্ট্রেলিয়া। জন্ম হয়েছিল অ্যাসেজের।
স্পফোর্থকে যদি যুধিষ্ঠির ধরেনি তাহলে ভীম নিশ্চই ট্রাম্পার। বিংশ শতাব্দীর শুরুর দিকে যখন ইংল্যান্ডের মাঠের রাজার সন্মান হাতবদল হয়েছে গ্রেস থেকে রঞ্জীর কাছে, অস্ট্রেলিয়ায় তখন ব্যাটিং শিল্পে রাজত্ব করছেন ভিক্টর ট্রাম্পার। ডন ব্র্যাডম্যানের আগে অস্ট্রেলিয়ার শ্রেষ্ঠ ব্যাটসম্যান। ট্রাম্পারের ব্যাটিংয়ের সৌন্দর্য নিয়ে বহু লেখা আছে, যার মধ্যে সর্বশ্রেষ্ঠ সম্ভবত অস্ট্রেলিয় লেগ-স্পিনার আর্থার মেইলির ট্রাম্পারকে প্রথম বল করার অভিজ্ঞতা। যেখানে এক অসামান্য বলে ট্রাম্পারকে আউট করে মেইলির মনে হয়েছিল ‘I felt like a boy who had killed a dove.’
এর সঙ্গেই ট্রাম্পারের কিছু আসামান্য ইনিংস যেমন লর্ডসের ১৩৫, ১৯০২ সালে প্রথম ব্যাটসম্যান হিসবে ওল্ড ট্র্যাফোর্ডে টেস্টের প্রথম সেশনেই শতরান, এগুলো তো আছেই। তাঁর এই দৃষ্টিনন্দন ব্যাটিংয়ের কিছু নমুনা পেলে মন্দ লাগত না।
অস্ট্রেলীয় ক্রিকেটের অর্জুন কে সেই প্রশ্নের একটাই উত্তর? ৯৯.৯৪। আর কিছু না, ডনকে শুধু হেডিংলিতে ব্যাট করতে দেখলেই আমার চলত।
চার নম্বরে আসবেন ‘The Golden boy’ কিথ মিলার। ব্যাটিংশৈলীর দিক দিয়ে যাকে ব্র্যাডম্যানের চেয়েও এগিয়ে রেখেছিলেন লালা অমরনাথ। অল-রাউন্ড পারফর্মেন্স, বড় শট খেলার ক্ষমতা এবং নিজের সুঠাম চেহারার জন্য মিলার সব সময়ই ছিলেন দর্শকদের ফেভারিট। আর এর সঙ্গেই তাঁর বিদ্রোহী মনোভাব এবং স্পষ্টবক্তা হওয়ার কারণেই সুদর্শন এই খেলোয়াড় নিজের একটা আলাদা জায়গা করে নিয়েছিলেন।
কিথ মিলারের অসাধারণ ড্রাইভের বেশ কিছু ভিডিও আছে বাজারে, এবং খেলা ছাড়াও আছে বিভিন্ন সাক্ষাৎকারের ভিডিও। কিন্তু আজকের দিনেও এই বিগ ব্যাশ, আইপিএলের যুগেও মিলারের জনপ্রিয়তায় ভাঁটা পড়ত বলে মনে হয় না।
অস্ট্রেলিয়ার সর্বকালের সেরা অল-রাউন্ডারের লড়াইয়ে রিচি বেনো বা কিথ মিলার এগিয়ে থাকলেও আমার এই তালিকায় বেনোর বদলে আসবে অ্যালান ডেভিডসন। বাঁহাতি লোয়ার অর্ডার ব্যাটসম্যান এবং বাঁহাতি ওপেনিং বোলার ডেভিডসন বেনোর সঙ্গে একই সময় অস্ট্রেলিয়ায়র হয়ে নিয়মিৎ খেলেছেন। ৪৪টি টেস্ট খেলে ১৮৬ উইকেটের সঙ্গে সঙ্গে ১৩২৮ রানও করেছিলেন। কিন্তু ডেভিডসন আমার মনে জায়গা করে নিয়েছেন যেদিন থেকে ১৯৬১ সালের ব্রিসবেন টাই টেস্টের বিস্তৃত বর্ণনা পড়েছিলাম শঙ্করীপ্রসাদের লেখায়। বল হাতে ১১ উইকেট এবং ব্যাট হাতে ১২৪ রান করেছিলেন ডেভিডসন। তার মধ্যে ম্যাচের চতুর্থ ইনিংসে করেছিলেন টেস্টে তাঁর সর্বোচ্চ ৮০ রান। ২৩৩ তাড়া করতে গিয়ে নিজে ব্যাট করতে এসেছিলেন যখন অস্ট্রেলিয়া ৫৭ রানে ৫ উইকেট হারিয়ে ধুঁকছে। প্রথমে কেন ম্যাকে আর তার পর রিচি বেনোর সঙ্গে পার্টনারশিপে দলকে নিয়ে গেছিলেন জয়ের দোরগোড়ায়। ডেভিডসনের ইংল্যান্ডের বিরুদ্ধে ৬/৬৪ এর চমৎকার ভিডিও আছে ইউটিউবে কিন্তু ওয়াসিম আক্রমের আগের বাঁহাতে শ্রেষ্ঠ বোলারকে এইটুকু দেখে মন ভরে না।

Sunday, April 26, 2020

ক্রিকেট ইতিহাসের মহারথীরা - ১

আমার জীবনে ক্রিকেটসাহিত্যের যখন সূচনা হয় তখন আমার বয়স ছয়-সাত। আমার পিসির বাড়ীতে দীপঙ্কর ঘোষের লেখা ‘টেস্ট ক্রিকেট ও বিশ্বকাপে ভারত’ বইটা আমার হাতে আসে এবং কিছুদিনের মধ্যেই সেটিকে আমি নিজের সম্পত্তির মধ্যে ঢুকিয়ে নিই। প্রধানত ভারতীয়দের নিয়ে লেখা এই বইতে ছিল ১৯৩২ থেকে ১৯৮৭ অবধি ভারতের সব টেস্টের সংক্ষিপ্ত স্কোরকার্ড, জনার্দন নাভলে থেকে ভারত অরুণ অবধি ভারতের সব টেস্ট খেলোয়াড়ের পরিচিতি, বেশ কিছু প্রয়োজনীয় স্ট্যাটিস্টিক্স এবং প্রথম চারটে বিশ্বকাপের সংক্ষিপ্ত বিশ্লেষণ, সব মিলিয়ে বইটা ওই সময়ে আমার প্রিয় বইয়ের তালিকায় উপরের দিকেই ছিল। এর সঙ্গে এখানে ওখানে টুকটাক লেখা যেমন ১৯৮৩ সালের পুজোবার্ষিকীতে রাজু মুখার্জির লেখা মুস্তাক আলি আর মহম্মদ নিসারের প্রোফাইল (‘ঝড়ের নাম নিসার’), এবং সাপ্তাহিক বর্তমান আর খেলার পাতার লেখা সেই সময়ই অনেকের চেয়েই বেশি আপ-টু-ডেট করে দিয়েছিল।
ভারতীয় ক্রিকেট থেকে বিশ্ব ক্রিকেটের যাত্রা সম্পূর্ণ হয় যখন আর দু-এক বছরের মধ্যেই যখন বাবা আমাদের মুঙ্গেরের বাড়ির পুরনো সংগ্রহ থেকে বেশ কিছু বইয়ের মধ্যে শঙ্করীপ্রসাদ বসুর ‘ক্রিকেট অমনিবাস’ বইয়ের প্রথম এবং দ্বিতীয় খন্ড এনে আমার হাতে তুলে দেয়। আমার জীবনে এই ঘটনাটি খুবই তাৎপর্যপূর্ণ এবং নন্টে-ফন্টে, টিনটিন, কাকাবাবুদের সঙ্গে সঙ্গে হ্যারল্ড লারউড, ওয়েস হল, সেলিম দুরানী এবং চান্দু বোরদেরাও আমার জীবনে ঢুকে পড়েন।
সেই সময় হাতে সময় থাকলেও বই ছিল নিতান্তই কম। তাই এইসব বই এবং বইয়ের বিভিন্ন লেখা যে কতবার পড়েছি তার হিসেব নেই। আর তাই আজ যতই আমি ‘Bodyline Autopsy’ পড়ে মুগ্ধ হই, ‘লাল বল লারউড’ সেই বয়সে আমার ওপর যে প্রভাব ফেলেছিল সেটা আজও কমেনি। এবং সেই কারণেই কোন ক্রিকেটিয় টাইম মেশিন যদি আমাকে ইতিহাসে ফিরে যাওয়ার সুযোগ দেয় তাহলে হয়তো ১৯৭১ সালের ইংল্যান্ড বা ওয়েস্ট ইন্ডিজের বদলে ১৯৩২ সালের অ্যাডিলেডে যাওয়াই পছন্দ করব।
যাই হোক নিজেকে নিয়েই ২৫০ শব্দ লিখে ফেললাম। কিন্তু এই লেখার আসল উদ্দেশ্য অন্য। এই লেখা আমার পছন্দের কিছু খেলোয়াড়কে নিয়ে লেখা যাদের খেলার গল্প শুধু বইয়ের পাতায় আর পুরনো সাদা-কালো ছবিতেই আটকে আছে। হয়তো বিবিসির কিছু পুরনো ভিডিও খুঁজলেই পাওয়া যাবে কিন্তু সেগুলো সামান্য কিছু মুহূর্ত। আর তাই আমার লেখাও মোটামুটি ১৯৭০ সালেই এসে শেষ। অবশ্য শঙ্করীবাবুর বইয়ের লেখারগুলোর সময়কালও মোটামুটি ঐ পর্যন্তই। যখন বিষেণ সিং বেদীকে উল্লেখ করা হয়েছে ‘তরুণ খেলোয়াড়টি’ বলে। আজকের পর্বে থাকবে সেযুগের পাঁচ ইংলিশ ক্রিকেটারের গল্প।
প্রথমে জার্ডিনের কথা লেখা যেত কিন্তু তার বদলে ডাক্তারবাবুকেই বেছে নিলাম। আধুনিক ক্রিকেটের জনক ১৭ স্টোনের ডাক্তার উইলিয়াম গিলবার্ট গ্রেসকে নিয়ে অনেক জায়গাতেই পড়েছি। তাঁর কাঁচা-পাকা দাড়ি-গোঁফ আর লাল-হলুদ টুপির ছবি দেখেছি অনেক জায়গায়। সেযুগের ব্রিটিশ সমাজ এবং সংস্কৃতিতে ক্রিকেটার ডব্লু জি গ্রেস ছিলেন এক গুরুত্বপূর্ণ চরিত্র। মার্থা গ্রেসের চার ছেলে ইংল্যান্ডের হয়ে ক্রিকেট খেলেছিলেন (পঞ্চমটি অল্প বয়সে মারা যান) এবং তাঁদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ছিলেন ডব্লু জি। ১৮৬১ সাল নাগাদ, গ্রেসের যখন মাত্র ১২ বছর বয়স, মার্থা একটি বিখ্যাত চিঠি লেখেন অল ইংল্যান্ড দলের
সাতষট্টি বছরের জীবনে সিনিয়ার লেভেল ক্রিকেট খেলেছেন প্রায় পঞ্চাশ বছর। তাঁর হাজার হাজার রান এবং প্রথম খেলোয়াড় হিসেবে একশোর বেশী শতরানের রেকর্ড ছাড়াও তাঁকে নিয়ে তৈরি লিজেন্ডগুলো সেই প্রথম যুগ থেকে ক্রিকেটের সম্পদ। ইউটিউবে তাঁর ব্যাটিং কয়েক সেকেন্ডের জন্য দেখা গেলেও ক্রিকেটভক্তদের মন ভরাতে তা যথেষ্ট নয়।
সেক্রেটারিকে। বিখ্যাত সেই চিঠির প্রধান বক্তব্য ছিল মেজো ছেলে এডওয়ার্ডসকে অল ইংল্যান্ড দলে সুযোগ দেওয়ার আবেদন কিন্তু সেখানেও মার্থা উল্লেখ করেছিলেন যে, তাঁর আরো একটি ছেলে আছে যার মাত্র বারো বছর বয়স, যে ভবিষ্যতে তার দাদাদের থেকে বড় খেলোয়াড় হবে কারণ সে ব্যাক স্ট্রোকে অনেক বেশী সক্ষম এবং সে সর্বদা সোজা ব্যাটে খেলে।
গ্রেসের পরেই আমার কাছে ব্রিটিশ ক্রিকেটের দ্বিতীয় প্রতিনিধি হলেন ডগলাস রবার্ট জার্ডিন। বোম্বাইতে জন্ম, অক্সফোর্ড ইউনিভার্সিটির ব্লু জার্ডিন ইংল্যান্ডের হয়ে বাইশটা টেস্ট খেলেছেন যার মধ্যে পনেরোটায় তিনি অধিনায়ক ছিলেন। আমার কাছে ব্রিটিশ অহংকার, তাঁদের হার-না-মানা, একগুঁয়ে, নিয়মের মধ্যে থেকে জেতার সর্বাগ্রাসী ইচ্ছের প্রতীক হলেন জার্ডিন। বডিলাইনের শরীর লারউড হলেও মাথা সম্পূর্ণভাবেই জার্ডিনেই এবং এই বডিলাইন বোলিং খেলোয়াড়ি মনভাবাপন্ন কিনা সেই নিয়ে যত তর্কই হোক না কেন এর কার্যকারিতা নিয়ে বিশেষ তর্কের জায়গা নেই। মনে রাখতে হবে যে, বডিলাইন সিরিজে ব্র্যাডম্যানের ব্যাটিং গড় ছিল ‘মাত্র’ ৫৬.৫৭ যা তাঁর ক্যারিয়ার গড়ের প্রায় অর্ধেক।
শঙ্করীপ্রসাদের বই হোক বা বডিলাইন নিয়ে অন্য যেকোন বই বা ভিডিওই হোক, জার্ডিনকে চিরকালই খুব নাটকীয়ভাবে প্রেজেন্ট করা হয়েছে। তাঁর শুকনো ব্রিটিশ হিউমার, ছোট ছোট মন্তব্য, তাঁর হারকিউলান টুপি সেই সময়ে যেমন তাঁকে একটা অন্য জায়গা করে দিয়েছিল সেরকম আমারও চিরকালই জার্ডিনকে খুবই ইন্টারেস্টিং চরিত্র মনে হয়েছে। যদিও তাঁর মাঠের ব্যাটিং চরম রক্ষণাত্মক ঘরানার তাই সেযুগে থাকলে জার্ডিনের মাঠের চেয়ে মাঠের বাইরের আপডেটের দিকেই আমি বেশী নজর রাখতাম। জার্ডিনের ভারতের প্রথম টেস্টে বিপক্ষ দলের অধিনায়ক সেটাও মনে রাখতে হবে।
এর পরের খেলোয়াড়টিকে নিয়ে উৎসাহের পেছনে বই পড়ার পাশাপাশি ২০১৮ সালের একটি দুপুরও দায়ী। স্যার জ্যাক হবসের অসামান্য রেকর্ড, ফার্স্টক্লাস ক্রিকেটে তাঁর ৬১,৭৬০ রান এবং ১৯৯ টি শতরান তাঁকে এক অন্য জায়গা করে দিয়েছে। তাঁকে নিয়ে খুব বেশি গল্প না থাকলেও তাঁর কাউন্টি সারের ইতিহাসে জ্যাক হবস একটা অন্য জায়গা করে নিয়েছেন। আর সেটাই বুঝতে পেরেছিলাম ২০১৮ সালের ওভাল ট্যুরের সময়। আমরা ঢুকেছিলাম হবস গেট দিয়ে এবং পুরো ট্যুরেই এবং শেষ পনেরো-কুড়ি মিনিটের আমাদের পার্সোনাল ট্যুরের সময়ে দেখেছিলাম হবসের জনপ্রিয়তা এবং প্রভাবের কিছু নিদর্শন। তাঁকে নিয়ে লেখা, তাঁর ছবি, তাঁর একশোতম শতরান উপলক্ষে বানানো বিশেষ প্লেক সব মিলিয়ে জ্যাক হবসকেই ইংল্যান্ডের সর্বকালের সেরা ব্যাটসম্যান হিসেবে মেনে নেওয়াই যায়।
হবস যদি হন ক্লাসিকাল ঘরানার ইংল্যান্ডের ক্রিকেট সম্রাট তাহলে রোমান্টিক রাজপুত্রের জায়গাটা কিন্তু থাকবে সুদর্শন ডেনিস কম্পটনের জন্য। অসামান্য ব্যাটসম্যান, বিল্ক্রিমের মডেল, অন্যমনস্কতার জন্য নিয়মিত নিজে বা পার্টনারকে রান আউট করেছেন আবার আর্সেনালের হয়ে ফুটবলও খেলেছেন। সব মিলিয়ে, কম্পটনকে নিয়ে যতই পড়েছি বা ভিডিও দেখেছি ততই ওনাকে আরো আকর্ষনীয় চরিত্র বলে মনে হয়েছে। ওনার নিজের আত্মজীবনী না পড়লেও শঙ্করীপ্রসাদের লেখায় ওনার প্রথম টেস্টের অভিজ্ঞতার দূর্দান্ত বর্ণনা মনে দাগ কেটে গেছিল। বিশেষ করে টেস্টের আগের রাতে বিলি ও’রিলি এবং ফ্লিটউড স্মিথের সঙ্গে আলাপের ঘটনা। এছাড়াও কম্পটন বেশ কিছুদিন ভারতে ছিলেন, রঞ্জি ট্রফি খেলেছেন এবং কলকাতায় অস্ট্রেলিয়ান সার্ভিসেস বনাম ইস্ট জোনের খেলার মধ্যেই ছিল এক ভক্তের সেই বিখ্যাত উক্তি, “Mr Compton, you very good player, but the match must stop now.”
কম্পটনের ভারতের বিরুদ্ধে কোন শতরান নেই, তবে সুযোগ পেলে কম্পটনের অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিখ্যাত ইনিংসগুলো মাঠে বসে দেখার সুযোগ পেতে চাইব।
আজকের লেখার শেষ চরিত্র অবশ্যই আমার সর্বকালের সবচেয়ে পছন্দের ব্রিটিশ ক্রিকেটার, ক্রিকেটের ট্র্যাজিক হিরো হ্যারল্ড লারউড। নটিংহ্যামশায়ারের কয়লাখনির শ্রমিক থেকে ক্রিকেটের বৃহত্তম বিতর্কের প্রধান মুখ হয়ে ওঠা… লারউডের এই যাত্রায় ওঠাপড়ার অভাব নেই। বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ বোলার লারউড ছিলেন বডিলাইনে জার্ডিনের প্রধান অস্ত্র এবং তাঁর বলের অভ্রান্ত লাইন এবং গতি অস্ট্রেলিয়ার সমস্ত উপরের সারির ব্যাটসম্যানের জীবনকেই দূর্বিষহ করে তুলেছিল। উডফুল এবং ওল্ডফিল্ডের আঘাতের ঘটনা তো প্রবাদপ্রতিম, কিন্তু মনে রাখতে এর কোনটাই কিন্তু লারউড কোন ব্যক্তিগত শত্রুতা থেকে নয়, এর পুরোটাই নিজের দেশকে মাঠে জেতানোর অদম্য ইচ্ছে আর নিজের অধিনায়কের প্রতি শ্রদ্ধা এবং তাঁর নির্দেশের প্রতি নিঃশর্ত সমর্পন। আর তাই অ্যাসেজ জেতার পর ইংল্যান্ডের ক্রিকেট বোর্ড যখন নিজেদের দায় ঝেড়ে ফেলার জন্য লারউডকে ১৯৩৪ সালের সিরিজের আগে অস্ট্রেলিয়ানদের কাছে ক্ষমা চাইতে বলে তখন সেটা পড়তে পড়তে রাগ হয় আর লারউডকে আরো কাছের মানুষ বলে মনে হয়।
এই সময়ে ক্রিকেট থেকে অনেকটাই দূরে সরে গেছিলেন। এরপর নাটকীয়ভাবে জ্যাক ফিঙ্গলটনের কথায় নিজের পুরো পরিবার নিয়ে অস্ট্রেলিয়ায় চলে যান লারউড। তাও আবার ‘এস এস ওরন্টেস’ জাহাজেই, যে জাহাজ ১৮ বছর আগে তাঁকে নিয়ে গেছিল বডিলাইন সিরিজের জন্য। আবার বলতে হবে শঙ্করীপ্রসাদের ‘লাল বল লারউড’ বইয়ের কথা। জায়গায় জায়গায় অতিনাটকীয়তা বা কল্পনা থাকলেও ক্রিকেটের এক রক্তাক্ত অধ্যায়কে খুব মায়াময় করে তুলে ধরেছিলেন তিনি। আর তাই সঙ্গে রইল, সেই লেখারই শেষের পাতাটি।
[সব ছবিই আমার নিজের সংগ্রহ থেকে]

Saturday, December 1, 2018

লন্ডনে লণ্ডভণ্ড - ৭

~~সারাহর সঙ্গে কিছুক্ষণ~~

সারাহর সঙ্গে সারাদিন হলে ভালোই হত তাও যেটুকু সময় দেখা হয়েছিল সেটাই বা মন্দ কী! যাকগে, পরের কথা পরে পরে হবে। সকালে ব্রেকফাস্টের পর প্রথম গন্তব্য ছিল ম্যানচেস্টার ইউনাইটেড ফুটবল ক্লাব, আরেক তীর্থক্ষেত্র! শ্রেয়সীর পরনে ইস্ট বেঙ্গলের জার্সি, আমার পরনে ইউনাইটেডের জার্সি, ব্যাগে মোহন বাগানের! হোটেল থেকে বেরিয়ে মিনিট দশেক হেঁটেই পৌঁছে গেলাম ক্লাবের সামনে। পথে চোখে পড়ল ট্র্যাফোর্ড পার্ক আর তার সামনের ভাস্কর্য্য। ক্লাবে পৌঁছে বুকিং স্লিপ দেখিয়ে একটা ট্যুর দলের সঙ্গে ভিড়ে গেলাম। যদিও সামান্য দেরী হয়েছিল। ট্রফি রুম থেকে শুরু করে স্যার অ্যালেক্স ফার্গুসন স্ট্যান্ডে গিয়ে বসা হল। সেই প্রথম দেখলাম থিয়েটার অফ ড্রিমসকে। 

দেখলাম বিখ্যাত স্ট্র্যাটফোর্ড এন্ড, উল্টোদিকের স্যার ববি চার্লটন স্ট্যান্ড। তারপর একে একে যাওয়া হল মাঠের বিভিন্ন প্রান্তে, প্রেস কনফারেন্স রুমে, খেলোয়াড়দের বেরিয়ে আসার টানেলে, এমনকি ডাগ আউটের সামনেও। শুধু সিজন শুরুর ঠিক আগেই গেছিলাম বলে খেলোয়াড়দের ড্রেসিং রুমে কিছু শেষ মুহূর্তের প্রস্তুতি চলছিল, তাই ড্রেসিং রুমে এবার আর যাওয়া হয়ে ওঠেনি। এই ভ্রমণের অভিজ্ঞতা নিয়ে একটা লেখা লিখেছিলাম গণশক্তির পাতায়। তার লিঙ্ক দিয়ে রাখলাম আর উদ্ধৃত করলাম শেষ অংশটা, কারণ বিদেশের বিভিন্ন মাঠে গিয়ে এটাই আমার বারবার মনে হয়েছে,
“কিন্তু একটা প্রশ্ন মনে থেকেই গেল। আমাদের কলকাতার দুই বড় ক্লাব কবে এইভাবে সুন্দর করে সাজিয়ে তুলবে নিজেদের? কবে দেশবিদেশের সমর্থকরা এসে এইভাবে ঘুরে দেখতে পারবেন নিজেদের প্রিয় ক্লাব? অনুভব করবেন ক্লাবের ইতিহাস, তার ঐতিহ্য! ঘরে নিয়ে যেতে পারবেন তাঁদের প্রিয় ক্লাবের ছবি দেওয়া টি-শার্ট বা অন্য কোন স্মৃতিচিহ্ন? ক্লাবের রেস্তোরায় বসে খাবেন ক্লাবের স্পেশাল ইলিশ ভাপা বা চিংড়ির মালাইকারি?
কর্মকর্তারা শুনছেন কি?”

ক্লাব থেকে বেরিয়ে তাড়াহুড়ো করেই ছুট লাগালাম ম্যানচেস্টারের ন্যাশানাল ফুটবল মিউজিয়ামের উদ্দেশ্যে। যাত্রার উপায় ট্রামে। ভেতরটা ট্রেনের মত হলেও ঠিক শহরের মধ্যে দিয়ে যায় বলে ট্রামে বসেই শহরের পালস্‌টা বেশ ভালো বোঝা যায়। এক নজরেই বেশ ভালো লেগে গেছে ম্যানচেস্টারকে। বিশেষ করে শহরের যেটাকে সিটি সেন্টার বলে সেটা অনেকটাই কলকাতার মত। প্রচুর লোকজন চোখে পড়ল। মিউজিয়ামটা কাছেই। অসাধারণ মিউজিয়াম। টিকিটের ব্যবস্থা নেই, কেউ চাইলে নিজেদের ইচ্ছে মত ডোনেশান দিতে পারেন। ভেতরে কী নেই। শুরুতেই চোখে পড়ল ফুটবল নিয়ে বিভিন্ন বই এবং কমিক্স। রোভার্সের রয় এবং বিলির বুট দুটোই ছিল সেখানে, সঙ্গে টিনটিন বা টাইগার পত্রিকায় ছাপা ফুটবল কমিক্স বা ১৯০৬ সালের মেয়েদের ফুটবল নিয়ে পোস্টকার্ড।
এরপর খেলার জিনিসে ঢুকে পড়লে তো মাথা ঘুরে যাবে। কী নেই সেখানে! ফুটবলের বিবর্তনের স্যাম্পেল। ঊনবিংশ শতাব্দীর বিভিন্ন ফুটবলে ক্লাবের খেলোয়াড়দের ছবি, ১৮৭২ সালের এফএ কাপের মেডেল, বিভিন্ন বিশ্বকাপের পোস্টার, পেলের জার্সি এবং পাসপোর্ট, বিভিন্ন ট্রফি তার মধ্যে জুলে রিমে কাপের রেপ্লিকাটাও আছে, ওই ১৯৬৬ সালেরটা। এমনকি ইএ স্পোর্টসের ফিফার বিবর্তনও বাদ পড়েনি। এবং তার সঙ্গে বিভিন্ন ইন্টার‍্যাক্টিভ অপশন। টিভি স্ক্রিন, যার সামনের বোর্ডে বিভিন্ন ক্লাব বা বিখ্যাত খেলোয়াড়ের নাম লেখা আছে, নিজের পছন্দের প্লেয়ার বা খেলায়াড়ের নামে হাত দিলেই স্ক্রিনে চালু হয়ে যাবে, সেই ক্লাবের ইতিহাস বা ঐ খেলোয়াড়কে নিয়ে দু-তিন মিনিটের ছোট্ট ক্যাপসুল। বাচ্চাদের জন্য নানারকম গেমস। এমনকি ঐ সুযোগে ভার্চুয়াল গোলকিপারের সামনে পেনাল্টি মারার সুযোগও পেয়েছিলাম।
সব মিলিয়ে অসাধারণ, সবার শেষে স্যুভেনিরের দোকানটাও অসাধারণ, ছবি, বই, চাবির রিং, ম্যাগনেট থেকে শুরু করে ছোট ছোট বিশ্বকাপ বা এফএ কাপের রেপ্লিকা, কী নেই। তবে ঐ, সব জিনিসেরই গলাকাটা দাম বলে সাধ আর সাধ্যের মধ্যে লড়াই চলতেই থাকে।
ফুটবল মিউজিয়াম থেকে বেরিয়েই আবার ছুট লাগালাম ট্রাম ধরতে। আবার ফিরতে হবে ওল্ড ট্র্যাফোর্ডে। তবে এবার ফুটবল মাঠের এক কিলোমিটার পাশের ক্রিকেট মাঠে। সেখানে তখন কিয়া সুপার লিগের সারে স্টারস আর ল্যাঙ্কাশায়ার ঠান্ডারদের মধ্যে টি২০ ম্যাচ চলছে। সেখানে খেলছে সারাহ টেলর, ন্যাট সিভার, মেরিজুয়ান কাপ আর ডেন ভ্যান নিকার্ক সারের হয়ে। আর ঠান্ডারদের দলে আছে ঘরের মেয়ে হরমনপ্রিত, এমি জোনস্‌, নিক বল্টনরা। যাইহোক খেলাটা যদিও একপেশেই হল। সহজেই জিতল সারাহর দল। ওর ব্যাটিং দেখতে না পেলেও দেখার সুযোগ হল চোখ ধাঁধানো কিপিং। এখানে বলে রাখি, সারাহ টেলর আমার সবচেয়ে প্রিয় মহিলা ক্রিকেটার! মানে সবচেয়ে প্রিয়দের মধ্যে একজন-ট্যাকজন নয়। সবচেয়ে প্রিয় মানে সবচেয়ে প্রিয়। ওদিকে দাদা, এদিকে সারাহ!

খেলা শেষ হয়ে গেল বেশ তাড়াতাড়িই। টিকিট কাটার সময় আমাদের বলা হয়েছিল যে পুরো মাঠের টিকিটই দশ পাউন্ড, যেখানে ইচ্ছে। আমি বুদ্ধি লাগিয়ে ক্লাব হাউসের পাশের ব্লকের টিকিট নিয়েছিলাম। কারণ ইডেনে প্লেয়ারদের ডাগ আউটটা ওখানেই হয়ে। মাঠে ঢুকে দেখলাম, এখানে ডাগ আউট ঠিক সোজাসুজি উল্টোদিকে। কী আর করি, ক্যামেরার জুম দিয়ে হরমনদের দেখলাম। খেলা শেষ হওয়ার পর শ্রেয়সীকে বললাম, “চল দেখে আসি কতটা যেতে দেয়!”
ও হরি, গ্যালারীর নিচ দিয়ে হাঁটতে গিয়ে দেখি, সেরকম কিছু সিকিউরিটি নেই, দিব্যি মাঠটাকে ঘিরে গোল হয়ে ঘোরা যায়। আমরা টুকটুক করে হাঁটতে হাঁটতে উল্টোদিকে চলে এলাম। বাইরে থেকেই দেখতে পাচ্ছিলাম যে খেলোয়াড়রা দর্শকদের সঙ্গে ছবি তুলছে, সই দিচ্ছে। আমরাও আবার গ্যালারিতে ঢুকে একদম সামনে গিয়ে পাকড়াও করলাম হরমনপ্রিতকে, ইন্ডিয়া থেকে এসেছি ইত্যাদি বলে-টলে ওর সঙ্গে ছবিও তোলা হল। অ্যালেক্স হার্টলিরও অটোগ্রাফ নেওয়া হল। কিন্তু তারপরেই আমরা ছুটলাম অন্যদিকে, যেখানে সারের খেলোয়াড়রা ছবি তুলছে। সারাহ চলে না যায়। লোকজনকে কাটিয়ে একটু সামনে যেতেই দেখতে পেলাম ভদ্রমহিলাকে, একজন বয়স্ক ভারতীয় লোকের সঙ্গে কথা বলছিল। সুযোগ বুঝে, “হাই আই অ্যাম আ বিগ ফ্যান” বলে কথা শুরু করলাম। তারপর টুকটাক কথা হল। এমনকি মেয়েদের আইপিএল চালু হলে কেকেআরে খেলার জন্য অনুরোধও করে ফেললাম। সঙ্গে সেলফি। সব মিলিয়ে দারুণ ফ্যানবয় মোমেন্ট। শ্রেয়সী একটু ঘেঁটেই গেছিল। এক তো ওকে বাদ দিয়ে চলে গেছি, তারপর আবার ওর সঙ্গে ছবিটা পছন্দ হয়েনি।
একে ছবি নিয়ে মুড অফ, তার সঙ্গে ঠাণ্ডা লাগছে, সব মিলিয়ে গোমড়ামুখো শ্রেয়সীর মুড ভালো করতে আমি ওকে নিয়ে ঢুকলাম ক্লাবের ক্রিকেট শপে। সেখান থেকে কেনা হল ইংল্যান্ড উইমেন ওয়ান্ ডে দলের রেপ্লিকা সোয়েটার। সেটা পড়ে একটু ধাতস্থ হল সে। তারপর দোকান থেকে বেরিয়ে এসে আরেক চমক। দেখলাম গ্যালারি আর দোকানের মধ্যের খালি জায়গাটায় অনেক অনেক ফ্যানের সঙ্গে খেলোয়াড়রাও দাঁড়িয়ে আছে, ঘুরে বেরাচ্ছে, ছবি তুলছে। সেখানে গিয়ে শ্রেয়সী আর একপ্রস্থ হরমনের সঙ্গে কথা বলে এল এবং তারপর খুঁজে বের করল সারাহকে! গিয়ে পাতি বলল, আগের ছবিটা পছন্দ হয়নি, আরো ছবি তুলতে চায়, তার সঙ্গে আবদার ওই নতুন সোয়েটারে সই করে দিতে হবে। এর পরের কথোপকথন,
-      You want me to sign on that sweater?
-      Yes.
-      You are crazy.
-      I know!
-      Oops... Ready? Where to sign?
-      Wherever you want. I am not going to wash it.
-      Ya ya… Dare you wash it!
এই পুরো ব্যাপারটারই ছবি তুলে রাখা হয়েছিল, যেটার কোলাজটা হয়তো কোন একদিন প্রিন্ট হয়ে আমাদের বসার ঘরে জায়গা নেবে। আপাতত এখানে দিয়ে রাখলাম। কিন্তু এখানেই শেষ নয়!

এইসব উত্তেজনায় ভুলেই গেছিলাম যে, ছেলেদের খেলাটা শুরু হওয়ার সময় হয়ে গেছে। আমাদের রাতের বাস একটায়। সুতরাং ওটা দেখতেও ঢুকে পড়লাম। আমাদের পুরনো গ্যালারিতে না ফিয়ে গিয়ে যেখানে সারাহদের সঙ্গে সঙ্গে দেখা সেখানেই ঢুকে দুটো সিট জোগাড় করে বসে পড়লাম। ল্যাঙ্কাশায়ার লাইটনিং বনাম ডারহাম জেটসের খেলা। ডারহামের হয়ে পল কলিংউড ওপেন করেছিল। ভদ্রলোক এতদিন খেলছেন সেটাই খেয়াল ছিল না। যাই হোক, তিন-চার ওভার খেলা হয়েছে। হঠাৎ দেখি দুই ভদ্রমহিলা সিঁড়ি দিয়ে উঠে গ্যালারিতে এসে এদিক ওদিক সিট খুঁজছে। একজন ন্যাট সিভার, অন্যজন... সারাহ টেলর! শ্রেয়সীকে বললাম, “ওই দ্যাখ সারাহ!” যদিও আমাদের পাশে খালি সিট ছিল না। সারাহর সঙ্গে চোখাচুখিতে হওয়ায় ভদ্রমহিলা আবার একটা “তোমরা এখানেও” টাইপ হাসি দিয়ে একবার চোখ মেরে নিচের দিকে সিট খুঁজতে চলে গেলেন। আমার বিশ্বাস, আমাদের পাশে আর দুটো সিট ফাঁকা থাকলে আমাদের পাশে এসেই বসতেন!
এত কিছুর পর আর ম্যাচে মন বসানো গেল না। আর ঠাণ্ডাও লাগছিল খুব। আমরা ফিরে গেলাম হোটেলে। সেখান থেকে ব্যাগ নিয়ে দশটা নাগাদ রওয়ানা দিলাম বাস স্টেশানের দিকে। বাইরে তখন টেম্পারেচার দশ-বারোর কাছে এবং আমরা দুজনেই ওজন কমাতে আমাদের জ্যাকেটগুলো লন্ডনে রেখে এসেছিলাম। আসলে লন্ডনের ঐ গরমের পর এখানে এত ঠাণ্ডা হবে ভাবতে পারিনি! যাইহোক, পরদিন সকালে পৌঁছে যাব নতুন দেশ স্কটল্যান্ডে। সেখানকার অ্যাডভেঞ্চারের গল্প পরের পর্বে!

আগের পর্বের লিঙ্ক -


Thursday, November 1, 2018

লন্ডনে লণ্ডভণ্ড - ৬

~~ তীর্থস্থান ~~

সব ধর্মের মানুষই এক এক সময়ে তীর্থ করতে বিভিন্ন চেনা-অচেনা জায়গায় পৌঁছে যান। আমার আর শ্রেয়সীর ধর্ম হল ক্রিকেট। সুতরাং লর্ডস আর ওভালের মত ক্রিকেটীয় তীর্থক্ষেত্র দেখে নেওয়ার পর সময় হল একটু দূরের এক তীর্থস্থানে যাওয়ার। এবং এটার কথা দেশে থাকতে শ্রেয়সীই মনে করিয়েছিল!
সুতরাং দিন তিনেক লন্ডনে কাটিয়ে পরের দিন আমরা বেরিয়ে পড়লাম আমাদের পরবর্তী গন্তব্য টনটনের উদ্দেশ্যে। ভিক্টোরিয়া কোচ স্টেশান থেকেই ঠিক সময় মত বাস ছেড়ে ঘন্টা চারেকের মধ্যে দিল টনটন। সামারসেট কাউন্টির ভেতরে এই টনটনে আসার কারণ শুধু ক্রিকেট মাঠটা একবার দেখা। কেন টনটনের ক্রিকেট মাঠ আমাদের কাছে গুরুত্বপূর্ণ তীর্থস্থান সেটা বোঝার জন্য নিচের লিংকটা রইল। http://www.espncricinfo.com/series/8039/scorecard/65213/india-vs-sri-lanka-21st-match-icc-world-cup-1999 এছাড়াও সামারসেটের হয়ে ঐ মাঠে ভিভ রিচার্ডস এবং ইয়ান বথামের কিছু স্মরনীয় পারফর্মেন্স আছে। গাভাস্কারও একটা মরশুম খেলেছিলেন সামারসেটের হয়ে।
বাসস্ট্যান্ড থেকে মাঠটা কাছেই। সুতরাং গুগল ম্যাপের ভরসায় হাঁটা লাগালাম টন নদীর পাশের পার্কের মধ্যে দিয়ে। কাঁধে রুকস্যাক, পাশে শ্রেয়সী, টনটন আসার প্ল্যানটা যার মস্তিষ্কপ্রসুত। অন্য স্যুটকেসটা পাবলাভেরই নিচের বেসমেন্টে রেখে এসেছিলাম। পার্কের মধ্যে দিয়ে হেঁটে এসে একটা বড় মোড় পেরিয়েই প্রথমে পড়ল মাঠের ধারের বিখ্যাত গির্জাটা। সেটাকে বাঁয়ে রেখে আর ২-৩ মিনিট হাঁটতেই এসে পড়লাম সামারসেট ক্রিকেট ক্লাবের ক্যুপার আসোসিয়েটস কাউন্টি গ্রাউন্ডের মেন গেটের সামনে। চারদিকে বিশেষ লোকজন নেই। কয়েকটা গাড়ী পার্ক করা ছিল। আমি আর শ্রেয়সী একটু পাশ দিয়ে হেঁটে মাঠের নামার জায়গা পেয়ে গেলাম। মাঠের ভেতরে দুজন গ্রাউন্ডসম্যান পিচ দেখভাল করছিলেন। আমাদের মাঠে নামতে দেখেও তাঁরা কিছু বলেননি। আমিই ভদ্রতা করে কাছের জনকে জিজ্ঞেস করলাম যে পিচের কাছে যাওয়া যাবে কিনা, তাতে বলল, "please stay off the pitch" সুতরাং আমরা ঐ মাঠের ওখানেই ছবি তোলা শুরু করলাম। মাঠ এবং মাঠের পাশের গির্জাটারই বেশী ছবি তোলা হল, তার সঙ্গে আমাদের ছবিও। দুজনেই আবার ঐ ৯৯ সালের দুই নায়কের এক-একজনের ছবি দেওয়া টিশার্ট পড়ে এসেছিলাম। টনটনের মাঠে দাঁড়িয়ে তোলা সেই ছবিগুলো পরে একজনকে দেখানোরও সুযোগ পেয়েছিলাম। আশা করি ভবিষ্যতে অন্যজনকেও দেখানোর সুযোগ পাব।
এইভাবে মিনিট দশেক ছবি-টবি তুলে মাঠের বাইরে বেরিয়ে খুঁজতে গেলাম মাঠের লাগোয়া ক্রিকেট মিউজিয়ামটা। কিন্তু সোমবার বলে সেটা বন্ধ। তার বদলে লাগোয়া ছোট্ট দোকানটায় ঘুরে টুকটাক জিনিসপত্তর দেখছি, দোকানের ভদ্রলোক শ্রেয়সীর টিশার্ট থেকে রাহুল দ্রাভিডকে বুঝতে পেরে জানালেন সম্প্রতি নাকি রাহুল ভারতের আন্ডার-১৯ টিম নিয়ে সামারসেট ঘুরে গেছে। তখন নাকি এই দোকান থেকে নিজের ছেলেদের জন্য গ্লাভস ইত্যাদি কিনেও নিয়ে গেছে। 
মাঠ থেকে বেরিয়ে ফেরার পথে পড়ল 'রিং অফ বেলস' রেস্তোরা। সেখানে টুক করে ব্রিটিশ স্টাইলের স্টেক, বার্গার এবং বিয়ার দিয়ে লাঞ্চ করে আমরা আবার হাঁটা লাগালাম বাসস্ট্যান্ডের দিকে। আমাদের পরবর্তী গন্তব্য ম্যানচেস্টার। কিন্তু বাসে টনটন থেকে ম্যানচেস্টার যাওয়াটা সহজ নয়। তাই আমরা যে বাসে টিকিট কেটেছিলাম সেটা যাচ্ছিল প্রথমে টনটন থেকে ব্রিস্টল, তারপর ব্রিস্টল থেকে বার্মিংহাম, সবশেষে বার্মিংহাম থেকে ম্যানচেস্টার।
ব্রিস্টল আর বার্মিংহামে মাত্র ঘন্টা খানেক ব্রেক ছিল বলে কোথাও যাওয়ার সুযোগ ছিল না। ব্রিস্টলে রাজা রামমোহন রায়ের সমাধিটা দেখার খুব ইচ্ছে ছিল কিন্তু সেটা আর হল না। তার বদলে বাস স্ট্যান্ডের বাইরে কিছুটা ঘুরে এসেছিলাম। বার্মিংহামে সেই চেষ্টাও করিনি। যাই হোক, এই ধরণের ঘোরার ক্ষেত্রে মাঝেমধ্যেই গণ্ডগোল হওয়ার চান্স থাকে। আমাদেরও সেটাই হল বার্মিংহাম থেকে ম্যানচেস্টার যাওয়ার রাস্তায়। হাইওয়েতে কিছু একটা মেরামতি চলছে বলে প্রচণ্ড জ্যাম। সেটা বাসে অ্যানাউন্স করে আমাদের জানিয়েও দেওয়া হল এবং বাস চলল শামুকের গতিতে। শেষ অবধি রাত নটার বদলে আমরা ম্যানচেস্টারের বাসস্টেশানে গিয়ে নামলাম প্রায় রাত এগারোটার সময়।
আর ম্যানচস্টারে যেহেতু ক্লাবে যাওয়াটাই উদ্দেশ্য ছিল তাই হোটেলটা বুক করা হয়েছিল বাসস্ট্যান্ড থেকে বেশ খানিকটা দূরে ক্লাবের কাছে।  উবেরও পাওয়া গেল না। এখানে আমাদের বাঁচিয়ে দিল সিটিম্যাপার। প্রথমে দেখে নিলাম কোথা থেকে বাস পাচ্ছি হোটেলের জন্য। পিকাডেলি গার্ডেন্সের বাসের ড্রাইভার জানালো যে কীসব কাজ চলছে বলে বাস পুরোটা যাবে না, শেষে প্রায় আধ ঘন্টা হাঁটতে হবে। সারাদিন ঘুরে তখন শরীর আর চলছে না। কপালজোরে সিটিম্যাপার দেখিয়ে দিল যে মাঝের একটা স্টপে নামলে একটা অন্য রাস্তা দিয়ে পনেরো মিনিট হাঁটলেই পৌঁছে যাবো। সুতরাং সেটাই করা হল। যদিও সেটুকু হাঁটতেও শ্রেয়সী ঝামেলা করছিল। অত রাত্তিরে টেম্পারেচারও কমে গেছিল অনেকটা।
 যাইহোক রাস্তাতেই একটা সুপার মার্কেট থেকে প্যাকড ইন্ডিয়ান স্টাইল চিকেন কারি আর রাইস কিনে নিলাম। ওটা না পেলে রাত্তিরে বিস্কুট খেয়েই কাটাতে হত। হোটেলে ঢুকে চটপট এন্ট্রি করে ঘরে চলে গেলাম। শুয়েও পড়লাম তাড়াতাড়ি। 

Saturday, October 6, 2018

লন্ডনে লণ্ডভণ্ড - ৪


~~ হঠাৎ রাণীর বাড়ি ~~

দিনের শুরুতেই একটু ঝামেলা হয়ে গেল। যাওয়ার কথা ছিল লন্ডনের দক্ষিণ দিকে ঐতিহাসিক কেন্সিংটন ওভাল মাঠে। সেইমত সিটিম্যাপার দেখে বুঝলাম যে, বাসে করে একটা বিশেষ স্টপ অবধি গিয়ে তারপর কিছুটা হাঁটতে হবে। সেইমত বাসেও উঠেছি তারপর ট্র্যাভেল কার্ড টাচ করাতে গিয়ে দেখি আমার কার্ড চললেও শ্রেয়সীর কার্ডে পয়সা নেই। তখন বোঝা গেল যে, আগেরদিন শেষবার মেট্রো থেকে বেরোবার সময় ঠিক করে সোয়াইপ না করায় কার্ডের পুরো টাকাটাই চলে গেছে। ড্রাইভারকে পয়সা দিতে গেলাম, সে গম্ভীর হয়ে না বলে বাস চালিয়ে দিল। আমরা আর কী করি বোকার মত পেছনে গিয়ে বসলাম। তার মধ্যে আমার চোখে পড়ল যে, বিনা পয়সায় যাত্রা করে ধরা পড়লে তার জরিমানা মাত্র ৮০ পাউন্ড! সেইসব দেখে শ্রেয়সীর দোষারোপ শুনতে শুনতে হঠাৎ বুঝতে পারলাম আমরা আমাদের গন্তব্য স্টপ ছাড়িয়ে চলে গেছি। টুক করে পরের স্টপে নেমে মুশকিলে পড়লাম। চারদিকে কোথাও ঐ ট্রাভেল কার্ড টপ-আপ করার কিছু ছিল না। সুতরাং ম্যাপ দেখে হাঁটা শুরু হল। এইভাবে প্রায় আধ ঘন্টা হেঁটে, কখোন ভুল দিকে গিয়ে, টেমসের ওপরে ব্রিজ টপকে যতক্ষণে হবস গেট দিয়ে ঢুকে রিসেপশানে পৌঁছলাম তার পনেরো মিনিট আগেই ট্যুর শুরু হয়ে গেছে।
যাই হোক, রিসেপশানের লোকটি ভালোই ছিলেন। তিনি নিজেই আমাদের নিয়ে গেলেন ট্যুরগ্রুপের কাছে। তাঁদের ততক্ষণে ওভালের লাইব্রেরি দেখা হয়ে গেছে। আমরা গিয়ে তাঁদের দলে ভিড়ে গেলাম। রিসেপশানের ভদ্রলোক বলে রাখলেন যে, পুরো ট্যুর হয়ে যাওয়ার পর আমাদের ইচ্ছে থাকলে উনি আমাদের লাইব্রেরিটা দেখিয়ে দেবেন।
অতঃপর, ওভালের স্টেডিয়ামের বিভিন্ন আনাচেকানাচে ঘোরা হল। ঐতিহাসিক ব্র্যাডম্যান গেট, ১৫০ বছর উপলক্ষে বিশেষ ঘড়ী, মাঠের পাশের সেই গ্যাসহোল্ডার দেখলাম সবই। তার সঙ্গে বিভিন্ন ঐতিহাসিক ঘটনার গল্প, সব মিলিয়ে লর্ডস ট্যুরের চেয়ে ওভাল ট্যুর বেশী ভালো লেগেছিল আমাদের। আমাদের নিয়ে যাওয়া হয়ে বিবিসি এবং স্কাইয়ের রেকর্ডিং বক্সে। সেখানে যে চেয়ারে বসে ম্যাচের শুরুতে বা ব্রেকের সময় আলোচনা করেন নাসের হুসেন বা ডেভিড গাওয়াররা সে চেয়ারে বসার সুযোগও জুটে গেছিল।  অ্যাওয়ে ড্রেসিংরুমের একটা মজার জিনিস হল দেওয়ালের গায়ে বিভিন্ন দেশের খেলোয়াড়দের সাক্ষর। সেখানে খুঁজে খুঁজে রাহুল, কোহলি, পুজারাদের খুঁজে পাওয়া গেল।

ঐ রিসেপশানের ভদ্রলোকও আমাদের সঙ্গেই ঘুরছিলেন। ট্যুর শেষে তাঁকে মনে করিয়ে দিলাম আমাদের লাইব্রেরি ট্যুরের কথা। ভদ্রলোক মিনিট দশেক টাইম চেয়ে নিলেন। কিছুই না, ওভালের স্যুভেনির স্টোরটা খুলেছেন। যদি কেউ কিছু কেনে। সেখানে একটা মজার ঘটনা ঘটেছিল।
আমি আর শ্রেয়সী দোকানের মধ্যে ঘুরে বেড়াচ্ছি। আরো দু-একজন কেনাকাটা করছে। এমন সময় একটি লোক এসে হাজির। তিনি আমাদের ট্যুরগ্রুপে ছিলেন না। বাইরে থেকে এসেছিলেন, এসে মোজা খোঁজ করলেন। তাঁকে জানানো হল যে মোজা নেই। যখন চলে যাচ্ছেন তখন আমার কী মনে হল, গিয়ে বললাম, “Excuse me, are you Mohammad Ashraful?”
“Ji…”
“ওহ দাদা, আপনি এখানে!”
“আপনে কি বাংলাদেশ থেকে?”
“না না, আমরা ইন্ডিয়া থেকে। তবে আপনাকে চিনি।”
আরো টুকটাক কথা হল। বলল, লন্ডনে নাকি ছুটি কাটাচ্ছে। আশরাফুলের সঙ্গী ভদ্রলোক ছবি তুলে দিলেন। অটোগ্রাফ নেওয়াও হল। পরে শ্রেয়সীর কাছে শুনলাম যে, ও যখন পেন নিতে গেছিল ঐ রিসেপশানের লোকটি নাকি জিজ্ঞেস করেন, “Who is he?” আশরাফুল শোনার পর তাঁর বক্তব্য, “What a fool I am” পরে উনি নিজে গিয়েও কথা বলেছিলেন।
এইসব করে আমরা গেলাম ওভালের লাইব্রেরিতে। ভেতরে একটা ঘরে প্রায় চার দেওয়াল জোড়া ছাদ সমান আলমারি ভর্তি ক্রিকেটের বই, একটা আলমারিতে শুধুই উইজডেন অ্যালামন্যাক। এরকম লোভ খুব কম হয়েছিল। যাই হোক সেটার লাগোয়া ঘরটি আরো ভালো। বিভিন্ন মেমেন্টোতে ভর্তি, দেওয়ালে দ্রুষ্পাপ্য ছবি, খবরের কাগজের কার্টুন, আলমারিতে বিভিন্ন ম্যাচের স্মৃতিতে রাখা ব্যাট, বল, সরঞ্জাম। একটি বহু পুরনো লোহার ২২ গজ মাপার দড়ি। তার সঙ্গে সঙ্গে ঐ ভদ্রলোকের সঙ্গে ক্রিকেট আর সারের পুরনো খেলোয়াড়দের নিয়ে আলোচনা। এসবে খুশি হয়েই বিশেষ করে কেন ব্যারিংটনের প্রসঙ্গে ওনার টেস্ট ব্যাটিং গড় ৫৮ বলে দেওয়ায় ভদ্রলোক আমাদের সঙ্গে নিয়ে গিয়ে আরো কিছু বিশেষ জায়গা ঘুরিয়ে দেখালেন। বিশেষ করে খেলোয়াড়দের লাঞ্চ করার জায়গা। সেখানে আবার জ্যাক হবসের শততম ফার্স্ট ক্লাস শতরান উপলক্ষে বিশেষ একটি প্লেক রাখা আছে। তার সঙ্গে শ্রেয়সীকে দিলেন নিজের ফোনে সেভ করে রাখা রাহুল দ্রাভিডের একটি বিশেষ ছবি, ওনার নিজের সংগ্রহ থেকে।
ওভালের এই অসাধারণ অভিজ্ঞতার পুরো কৃতিত্বই অবশ্য শ্রেয়সী নিয়ে গেল। বলল, “দেখলে! আমার জন্য দেরি হল বলেই তো এরকম স্পেশাল প্রাইভেট ট্যুর পেয়ে গেলে!”
বিধিসম্মত সতর্কীকরণঃ ভবিষ্যতে আপনারাও এই ধরনের বিশেষ অভিজ্ঞতার জন্য দেরি করতে হলে নিজ দায়িত্বে করবেন।

ওভালের ঘোরাঘুরির পর খিদে পেয়েছিল। ভক্সহল ব্রিজের কাছে একটা ছোট্ট রেস্টুরেন্টে ঢুকে ব্রিটিশ স্টাইলে চিকেন আলা কিভ আর ফিস অ্যান্ড চিপ্স খাওয়া হল। তারপর সাবওয়েতে ঢুকে কার্ডে টাকা ভরিয়ে আমরা চলে গেলাম সাউথ কেন্সিংটন স্টেশানে। উদ্দেশ্য ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়াম এবং ভিক্টোরিয়া অ্যান্ড অ্যালবার্ট মিউজিয়ামে যাওয়া। দুটোই বেশ ভালো লেগেছিল।
দুটোই বেশ বড় মিউজিয়াম, সুতরাং আমরা সময়ের অভাবে পুরোটা দেখে উঠতে পারিনি। ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়ামের প্রাণীতত্ত্ব আর ডাইনোসর বিভাগটা দেখেছিলাম ভালো করে। প্রচুর ফসিল তো আছেই তার সঙ্গে আছে প্রচুর নোটস এবং অডিও-ভিসুয়াল মাধ্যমে দেওয়া প্রচুর তথ্য। বাচ্চাদের মনের মত জিনিস। সঙ্গে একটা বিশাল বড় টাইর‍্যানোসরাস রেক্সের মুভিং মডেল।

ভিক্টোরিয়া অ্যান্ড অ্যালবার্ট মিউজিয়ামে আরো একটু বেশী সময় ছিলাম। দেখেছি বিভিন্ন দেশের বহু ঐতিহাসিক জিনিস। মূর্তি, ছবি, গ্লাস পেন্টিং, ফ্রেস্কো। সব জিনিসের লিস্ট দেওয়া সম্ভব নয়। শুধু বলে রাখি এই মিউজিয়ামের মোট গ্যালারীর সংখ্যা ১৪৫ এবং মোট দ্রষ্টব্যের সংখ্যা প্রায় ২৩ লাখ! তার মধ্যেও ব্রিটিশ এবং রোমান গ্যালারিগুলো মনে আছে। আর মনে আছে মিউজিয়ামের পেছনের বাগানটা। যাই হোক সেসব দেখে এবং ছবি তুলে আবার সাবওয়েতে ঢুকে টিউব নিয়ে আমরা এলাম পিকাডিলি সার্কাস বা ফেলুদার ভাষায় পিকলি সার্কাসে।
সেখানে রাস্তার মধ্যিখানে আন্টেরসের মূর্তি আর ফোয়ারার নিচের ধাপে বসা হল। চারদিকে বিভিন্ন দেশের মানুষ! কেউ আড্ডা মারছে, কেউ নিজের মোবাইলে ব্যস্ত, কেউ ছবি তুলছে ঘুরে ঘুরে, কেউ আবার অনেক ঘোরার পরে শুধুই বসে আছে। হঠাৎ দুটো বাচ্চা ছুটে চলে এল, তাদের হাসি আর চিৎকারে জমে উঠল জায়গাটা। অনেকদিন পর দেখা হল দুই বন্ধুর! তাদের হাসি আর টুকরো টুকরো কথা! আবার কয়েকজন বসেছে তাদের গিটার নিয়ে। গান শুনিয়ে যেটুকু পাওয়া যায়! সব মিলিয়ে আদর্শ ল্যাদের পরিবেশ। সামনে একটি মহিলা স্ট্যাচু সেজে দাঁড়িয়েছিল। সেটা বেশ মজার জিনিস। লন্ডনের অনেক জায়গাতেই এটা দেখলাম। 
দোকানপাটের বিবরণ আর কী দেব। কতরকমের যেসব দোকান! আবার পাশেই ১৮৭৪ সালে তৈরি হওয়া ক্রাইটেরিয়ান থিয়েটার। কিছুক্ষণ সেখানে বসে এবং জনসমুদ্র দেখে, একটা ক্যাফেতে রাতের খাবার খেয়ে ম্যাপ দেখে আমরা গ্রীন পার্কের মধ্যে দিয়ে শর্টকাট খুঁজে হাঁটা লাগালাম পাবলাভের দিকে। এখানেই একটা মজা হয়েছিল।
সন্ধ্যেবেলা গ্রীন পার্ক, ভালোই লোকজন ছিল। তার মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে আমি আর শ্রেয়সী ঠিক করলাম আমাদের বন্ধু কৌশিক আর ওর বউ অপরূপাকে ফোন করে একটূ গল্প করব। সেই মত ভিডিওকল করা হল। দেশে তখন রাত সাড়ে বারোটা মত বাজে। দিব্যি আড্ডা হচ্ছে। আমরা কৌশিকদের এখানকার সুন্দর সুন্দর প্যালেসের মত বাড়ীগুলোর কথা বলছি। মাঝে মাঝে ক্যামেরা ঘুরিয়ে পার্কটা দেখাচ্ছি। এসব করতে করতে পার্কের প্রায় অন্যপ্রান্তে পৌঁছে দেখি সামনেই একটা বেশ বড় দারুণ দেখতে বাড়ী। আমি কৌশিককে বললাম, “দাঁড়া, সামনে আরো একটা বেশ বড় বাড়ী দেখতে পাচ্ছি, কী জানি না, তোদের দেখাই!” এই বলে ক্যামেরা ঘুরিয়ে বাড়ীর সামনে এসে দেখলাম শুধু বাড়ী নয়, সেটা ঘিরে পাঁচিল, তার সামনে একটা বেশ উঠোনের মত জায়গা, সেটার সামনে আরো একটা বেশ বড় ফোয়ারা আর মূর্তি এবং পুরো জায়গাটায় প্রচুর লোক, প্রধানত ট্যুরিস্ট। তখন ভালো করে দেখে ওদের বললাম, “ওরে এটা যেকোন বাড়ী নয়। এটাই হল বাকিংহাম প্যালেস! মানে যাকে বলে রাণীর বাড়ী!

ভিডিওকলে ওদের ভালো করে বাকিংহাম প্যালেস দেখিয়ে আমরা আরো কিছুক্ষণ ওখানে ঘোরাঘুরি করলাম। এটা যে পাবলাভের খুব কাছেই সেটা জানতাম কিন্তু প্ল্যান ছিল পরে একদিন আসার। শেষ অবধি বোধহয় বার চারেক আসা হয়েছিল বাকিংহাম প্যালেসের সামনে। প্যালেসের চেয়েও সামনের ভিক্টোরিয়া মেমোরিয়ালের মূর্তিগুলো বেশী ভালো লেগেছিল। হ্যাঁ লন্ডনেও একটা ভিক্টোরিয়া মেমোরিয়াল আছে! পুরো মনুমেন্টের ওপরে দাঁড়িয়ে আছে একটা সোনালী পরী আর ভিক্টোরিয়ার মূর্তিটা তো পুরো কলকাতায় যেটা আছে সেটারই কপি!

Saturday, September 15, 2018

লন্ডনে লণ্ডভণ্ড - ৩


~~ জলি ওল্ড লন্ডন ~~
পরদিন সকালে ঘুম ভেঙে গেছিল ছটার আগেই। আগের রাত্তিরের গরম কেটে গিয়ে তখন হাল্কা হাওয়া দিচ্ছে। শুয়ে না থেকে বেরিয়ে এলাম। যেকোন শহরেই পায়ে হেঁটে ঘুরতে হয়। আর এই হোটেলের দরজা ২৪ ঘন্টাই খোলা। সুতরাং পাড়াটা এক চক্কর বেরিয়ে এলাম। সেই ব্রিটিশ স্টাইলের পর পর একই রকমের বাড়ি, সামনে রেলিং, কোথাও কোথাও ফুলের টব, একটা বাড়ির সামনে একটা শ্বেত পাথরের হাতিও দেখেছিলাম। আর একটা ভীষণ সুন্দর জিনিস হল ল্যাম্পপোস্ট থেকে ঝুলন্ত টবে ফুলের গুচ্ছ। এদেশেও জায়গায় জায়গায় করলে পারে!

মোটামুটি পাবলাভের ডানদিক-বাঁদিক বুঝে নেওয়া গেল। তারপর হোটেলের ঠিক পাশের টারপেন্টাইন লেন দিয়ে হাঁটতে হাঁটতে একটু এগিয়ে দেখি সামনেই তাঁকে দেখা যাচ্ছে। তিনি, আমাদের চিরপরিচিত গঙ্গা… থুড়ি টেমস। পরে শ্রেয়সী দেখে বলেছিল, ছোটবেলা থেকেই লন্ডন শুনলে ওর সেই ভূগোল বইয়ের ‘টেমস নদীর তীরে অবস্থিত লন্ডন শহর…’ মনে পরে যায়। যাই হোক, টেমসের ধার দিয়ে প্রথমবার হাঁটাটা মনে থাকবে। এইসব কারণেই তো ঠেঙ্গিয়ে অদ্দুর যাওয়া। সামনেই চেলসী ব্রিজ আর নদীর ঠিক উল্টোদিকে ব্যাটারসী পাওয়ার স্টেশান। পরে সর্বজিতের কাছে শুনেছিলাম, ওটা এখন অ্যাপেল কিনে নিয়ে নিজেদের লন্ডন হেডকোয়ার্টাস বানাচ্ছে।
টেমস ভ্রমণের পর ফিরে পাবলাভের লবিতে বসে ল্যাধ (এবং জল) খাচ্ছি, ইমরান এসে আলাপ করল। ইমরান রাজা, পাকিস্তানী, গত বারো বছর ধরে লন্ডনে আছে। এখানেই পড়াশুনো। যা বুঝলাম, পরিবারে অনেকেই আর্মিতে আছে। সেইসব কন্ট্যাক্টের জোরেই বাইরে থেকে পড়াশুনো করেছে। আরেক ইমরান মানে ইমরান খানের অন্ধ ভক্ত। তখনো ইমরানের শপথগ্রহণ হয়নি কিন্তু আমাদের ইমরান তাতেই ভারী উত্তেজিত। বলল, এ অন্য রকমের লোক, সত্যিকারের লিডার, দেশটার জন্য ভালো কিছু করবে। কিন্তু পশ্চিমের মিডিয়া সেসব না দেখিয়ে উল্টে বদনাম করবে। বেশ করেছে নিজের শপথগ্রহণে ইউরোপ-আমেরিকাকে না ডেকে শুধু ইন্ডিয়াকে ডেকেছে, ও জেনুইনলি ইন্ডিয়ার সঙ্গে সম্পর্ক ভালো করতে চায় ইত্যাদি। ইমরান এতোই উত্তেজিত যে জানালো সে আর দুদিন পরে দেশে ফিরে যাচ্ছে। ইমরান খানের নেতৃত্বে গড়া নতুন পাকিস্তানে কাজ করতে চায় সে। শুনে ভারী ভালো লাগল।
ততক্ষণে শ্রেয়সীও নিচে এসে আড্ডায় যোগ দিয়েছে। সাধারণ মানুষের কথা হচ্ছে, ঘোরার গল্প হচ্ছে। পিউ যথারীতি নিজের ফেভারিট টপিক খাবারের দিকে প্রসঙ্গ ঘুরিয়ে দিয়েছে। সেই লাহোরের ফুড স্ট্রিটের কাবাব। ইমরান জানালো যে, ওর আর্মি কন্ট্যাক্ট দিয়ে আমাদের ভিসা বের করিয়ে দেবে, সুতরাং ওর সঙ্গে যেন যোগাযোগ রাখি। ফেসবুকে অ্যাডও করা হল নিজেদের। খুব ভালো লেগেছিল ইমরানকে, একটা স্বপ্ন দেখা মানুষ!
ভারতে ফেরার পর একদিন ইমরান ফেসবুক মেসেঞ্জারে পিং করেছিল। ভালো খবর দেয়নি। দেশে এসে ভালো লাগেনি ওর। কদিন থেকেই দেখেছে, দেশের মানুষ ফাঁকিবাজ, দূর্নীতিগ্রস্ত। এমনকি ওর আত্মীয়রাই নাকি সবসময় পয়সার লোভে পেছনে পড়ে আছে। আমার সঙ্গে কথা বলছিল, ভারতে চাকরির সুযোগ নিয়ে। শেষ পর্যন্ত কাতার বা সিঙ্গাপুর চলে যাওয়ার কথা বলেছিল। একদিন খবর নিতে হবে ওর।
ইমরানের সঙ্গে আড্ডা মারার পর শ্রেয়সীকে নিয়ে একটু পায়ে হেঁটে ভ্রমণ হল। একদিকে টেমস অন্যদিকে ভিক্টোরিয়া প্লাজা। আমাদের ফোনগুলো তখনো খুব একটা চলছে না। সেগুলো ঠিক করানোর ছিল। ভিক্টোরিয়া প্লাজার একটা বড় সুপারমার্কেট থেকে স্যান্ডউইচ কিনে ব্রেকফাস্ট করলাম। যদিও পাবলাভে ফিরে মনে পড়েছিল, যে আমাদের হোটেলেই ফ্রি ব্রেকফাস্ট আছে!
যাইহোক, দুজনে সেজেগুজে এবং শ্রেয়সীর সৌজন্যে কিঞ্চিৎ দেরী করে বেরিয়ে পড়লাম। গভর্নর্স পার্ক থেকে ডবলডেকার বাসের দোতলার সামনে সিটে বসে সেলফি তুলতে তুলতে চললাম সেন্ট জনস্‌ উড। বাসস্ট্যান্ড থেকে নেমে মিনিট চারকে হাঁটলেই প্রথমে চোখে পড়ে লর্ডস ট্যাভার্ন আর তারপরেই লর্ডসের গ্রেস গেট।
লর্ডস ট্যুরের টিকিট অনলাইন কাটতে হয় (https://www.lords.org/lords/tours-and-museum/), ওখানে কাটার কোন ব্যবস্থা নেই। টিকিট পাওয়া যায় মোটামুটি তিন মাস আগে থেকে। তবে যেসব দিন খেলা থাকে সেসব দিনে ট্যুর বন্ধ থাকে বলাই বাহল্য।
আমরা কুড়ি-পঁচিশ জনের দলের লর্ডস ট্যুর শুরু হল লর্ডসের মিউজিয়ামে। এক তলায় রয়েছে বিভিন্ন খেলোয়াড়দের ছবি, খবরের কাগজের কাটিং, সরঞ্জাম, জার্সি, মেমেন্টো। তাদের মধ্যেই সাজিয়ে রাখা আছে ১৯৮৩ সালের প্রুডেনশিয়াল কাপের ট্রফি। কপিলদেবের হাতে এই ট্রফির ছবি দেখেছি বহুবার। এবার সামনাসামনি দেখলাম। তারপর দোতলায় উঠতে পেলাম তাকে। লাল টেরাকোটার  সেই ছোট্ট ট্রফি। ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার টেস্ট সিরিজের পুরস্কার। অ্যাসেজ! গাইড অ্যাসেজের জন্মের গল্প কেউ জানে কিনা খোঁজ নিচ্ছিলেন, ট্যুরটাকে ইন্টার‍্যাক্টিভ করার জন্য। দিন-তারিখ অবধি বলে দেব সেটা বোধহয় আশা করেননি। যাই হোক, সেখানে শচীন, সৌরভ, লক্ষণদের জার্সিও দেখলাম। যদিও দাদার জার্সিটা কলকাতা নাইট রাইডার্সের।
মিউজিয়াম থেকে বেরিয়ে আমাদের গন্তব্য ছিল ড্রেসিংরুম। একে একে হোম এবং অ্যাওয়ে টিমের ড্রেসিংরুম দর্শন হল। ড্রেসিংরুমের প্রধান আকর্ষণ সেই বিখ্যাত অনার্স বোর্ড। বিশেষ করে অ্যাওয়ে টিমের শতরানের বোর্ডটা। যেখানে সৌরভ, রাহুল ছাড়াও অজিত আগারকারের নাম আছে কিন্তু শচিন তেন্ডুলকার এবং ব্রায়ান লারা  নামক দুই ব্যাটসম্যান অনুপস্থিত। অবশ্যই যাওয়া হল ড্রেসিংরুমের লাগোয়া বারান্দায়। যেখানে ২০০২ সালের ন্যাটওয়েস্ট ট্রফির ফাইনাল জিতে নিজের জামা খুলে উড়িয়ে দিয়েছিলেন সৌরভ। যদিও আমাদের গাইড খুব পরিষ্কারভাবেই জানিয়ে দিয়েছিলেন যে, ব্যাপারটা ওনাদের একদমই পছন্দ হয়নি! লর্ডস বলে কথা! রাহুলকে নিয়ে অবশ্য ভদ্রলোক খুশীই ছিলেন। রাহুলের শেষ ট্যুরের সময় কিভাবে একজন স্টুয়ার্ডের কথায় ড্রেসিংরুমের একটি বিশেষ জায়গায় বসে রাহুল সেঞ্চুরি পেয়েছিল তার গল্প করলেন। সেই বিশেষ জায়গায় বসে শ্রেয়সীরও ছবি তোলা হল!

 পরের গন্তব্য লর্ডসের লংরুম, যেখানে লর্ডসের মেম্বারদের মধ্যে দিয়ে ব্যাট করতে নামতে হয়। অসাধারণ কিছু হাতে আঁকা ছবি ছিল ঐ ঘরে কিন্তু ছবি তোলার সুযোগ পাইনি। তার পাশেই কমিটিরুম। গত ২৩০ বছরের বহু ইতিহাসের সাক্ষী। শুনলাম হেরিটেজ লিস্টের একদম ওপরের দিকে থাকার কারণে এইসব ঘরের বাইরে এবং ভিতরে খুব বেশী পরিবর্তন করা যায় না। তাই ঘরের ভেতরে এখনো সেই কাঠের টেবিল-চেয়ার। শুধু একটা টিভি স্ক্রিন যোগ হয়েছে আজকাল। রীতিমত গায়ে কাঁটা দিয়েছে আমার।
এরপরে মউন্ড স্ট্যান্ডে মাঠের ধারে বসে ছবি ইত্যাদির পর আমরা গেলাম সেই বিখ্যাত জে পি মর্গান মিডিয়াসেন্টারে। পঁচাশি ধাপ সিঁড়ী দিয়ে সেই বিখ্যাত মিডিয়াসেন্টার। যদিও মিডিয়াসেন্টারের আসল ঘটনা পরে একদিন ঘটেছিল। সেটা পরেই বলব।
মোটামুটি এটাই ছিল আমাদের লর্ডস ট্যুর। সবশেষে লর্ডস শপে গিয়ে একটু কেনাকাটাও হল। মনে রাখার মত স্মৃতি। ভবিষ্যতে লন্ডন গেলে আবার একবার ট্যুরে যাওয়ার ইচ্ছে আছে।
লর্ডস থেকে বেরিয়ে একটা বাস নিয়ে আমরা চলে এলাম বেকার স্ট্রিট। ২২১,বির ঠিকানায় শার্লক হোমসের সঙ্গে দেখা করতে। কিন্তু যথারীতি শার্লকবাবুর বাড়ীর সামনে লম্বা লাইন। সুতরাং সেসব কাটিয়ে আমরা পাশের স্যুভেনির শপে ঢুকলাম। ভারতের বাইরে অধিকাংশ জায়গাতেই এই স্যুভেনির শপগুলোর প্রাধান্য। আর ইংল্যান্ডের দোকানগুলো তো প্রায় মিউজিয়াম! কী নেই সেখানে, শার্লক হোমসের ভিসিটিং কার্ড অবধি দেখেছিলাম। তাছাড়া কলম, চাবির রিং, ম্যাগনেট, টুপি, ছবি, বই, ঘড়ি, টিশার্ট, এসব তো প্রায় সব জায়গাতেই! সেখানে কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা গেলাম বেকার স্ট্রিটের মোড়ের মাথার প্যালেস্টাইন রেস্টুরেন্ট ‘শাকশুকা’য়। সেখানে মাংসের পরোটা জাতীয় কিছু খাওয়া হয়েছিল। নাম ভুলে গেছি।
বাইরে তখন প্রায় তেত্রিশ ডিগ্রী, তাঁর মধ্যে শ্রেয়সী নতুন জুতোয় হেভি চাপ খাচ্ছিল। সুতরাং ওখান থেকে একটা বাস নিয়ে হোস্টেলে ফেরা হল। সেখানে আবার কিছুক্ষণ ল্যাধ খেয়ে জুতো চেঞ্জ করে বেরোন হল কিংস ক্রস স্টেশানের উদ্দেশ্য। কারণ সেখানেই আছে প্ল্যাটফর্ম ৯৩/৪ , যেখান থেকে প্রতি বছর পয়লা সেপ্টেম্বর হগওয়ার্টস এক্সপ্রেস রওনা দেয় হগওয়ার্টস স্কুল অফ উইচক্র্যাফট অ্যান্ড উইজার্ডরির উদ্দেশ্য।
কিংস ক্রস মস্ত বড় স্টেশান। সঙ্গে প্রচুর দোকান, ওপরে খাওয়ায়র জায়গা, সামনে চেয়ার পাতা। সেখানে বসে লোক দেখে সময় কাটানোর চমৎকার ব্যবস্থা আছে। সঙ্গে একটা দেওয়াল, ওপরে ৯৩/৪ লেখা। নিচে একটা ট্রলি এবং তাতে কিছু জিনিস, যেগুলো নিয়ে দেশেবিদেশের হ্যারির ভক্তরা ঐ দেওয়ালে ঢুকে যাওয়ার পোজে ছবি তুলতে পারে। সেখানেও লম্বা লাইন, তাই ঐ পোজ দিতে যাইনি। সেরকম ইচ্ছেও ছিল না, মাগলদের এসব করা উচিত নয়! পাশের হ্যারি পটার থিমড দোকানটাও চমৎকার। রকমারী জিনিস ছিল সেখানেও।

ওসব মিটিয়ে ওপরের খাবারের দোকানগুলোর সামনে বসে ডেকে নিলাম আমাদের বন্ধু সর্বজিতকে। তারপর কিছুক্ষণ বসে আড্ডা, তারপর হাঁটতে হাঁটতে প্রথমে একটা ইতালিয়ান রেস্টোরায় পাস্তা ভক্ষণ। তারপরে একটু বিয়ার কিনে কিংসক্রসের পেছনদিকে খালের ধারে বসে আরো কিছু আড্ডা। এইভাবেই শেষ হল আমাদের লন্ডনের প্রথম দিন। পাবলাভে যখন ঢুকছি তখন নিজের পাব জমজমাট। কিন্তু আমাদের আর এনার্জি নেই। তাই হাতমুখ ধুয়ে সোজা বিছানায়, পরের দিনের প্ল্যান ভাবতে ভাবতে।

Wednesday, December 21, 2016

দরজা ভাঙ্গার গল্প

এমনিতে দেখতে গেলে ভিভিএস লক্ষণ আর রবীন্দ্র জাদেজার মধ্যে খুব বেশী মিল খুঁজে পাওয়া যাবে না। শুধু খেলার ধরণে নয় মাঠের বাইরেও দুজনের মধ্যে অনেক অমিল। তবে একটা জায়গায় গিয়ে দুজনেই যেন এক হয়ে গেছেন!
১৯৯৯ এর পাকিস্তান সিরিজ আর এশিয়ান টেস্ট চ্যাম্পিয়ানশিপের পর লক্ষণকে ভারতীয় দল থেকে বসিয়ে দেওয়া হয়েছিল। হবে নাই বা কেন! তখনও অব্ধি ১৬টা টেস্টে লক্ষণের মোট রান ৬২৬। গড় ২৮। সর্বোচ্চ ৯৫।
দল থেকে বাদ পড়ার পরে লক্ষণ কিন্তু হতাশ হয়ে বসে ছিল না! ১৯৯৯-২০০০ সালের রঞ্জি ট্রফিতে বিপক্ষদের ওপরে রাগ মিটিয়েছিল (যদিও লক্ষণের রেগে যাওয়াটা খুবই বিরল ঘটনা, প্রজ্ঞান ওঝা জানে) নটা ম্যাচে আটটা শতরান সহ ১৪১৫ রান করে। এ যেন নির্বাচকদের দরজায় নিজের অন্তর্ভুক্ততির জন্য ধাক্কা দেওয়ার বদলে দরজাটাই ভেঙ্গে ফেলা।
ফলস্বরুপ আবার দলে ২০০০ সালের অস্ট্রেলিয়া সফরে। তৃতীয় টেস্টে সিডনিতে অজিদের ঠেঙ্গিয়ে ১৬৭। আর তার বছর খানেক পরে অস্ট্রেলিয়ার ফিরতি ভারত সফরে ইডেনে ২৮১। বাকিটা ইতিহাস।

গত বছর জাদেজাকে দেখে লক্ষণের কথা মনে পড়ছিল। ২০১৫ সালের শুরুতে অস্ট্রেলিয়া গেলেও কোন টেস্টেই চান্স পায়নি। বিশ্বকাপের পরে তো বাদই পড়ে গেল। বাংলাদেশ, শ্রীলংকা পর পর দুটো সিরিজে জায়গা পেল না দলে। অমিত মিশ্র দলে ফিরে এল, কর্ণ শর্মা টেস্ট খেলে ফেলল। জাদেজা তখন শুধুই আইপিএল স্টার (শ্যেন ওয়ার্নের ভাষায় 'রকস্টার') আর স্যার জাদেজা হিসেবে সোসাল মিডিয়ায় বিখ্যাত।
সূত্রঃ ইন্টারনেট
২০১৫-১৬ সালের রঞ্জিতে জাদেজা ফিরে এল। ফিরে আসার নমুনা হচ্ছে, সৌরাষ্ট্রের প্রথম তিনটে ম্যাচে ৩৭টা উইকেট, ত্রিপুরার বিরুদ্ধে ৯১, ঝাড়খন্ডের বিরুদ্ধে ৫৫। তিনটে ম্যাচেই সৌরাষ্ট্রকে জিতিয়ে 'প্লেয়ার অফ দ্যা ম্যাচ'। প্রথম চারটে ম্যাচেই জাদেজা ৩৮টা উইকেট আর ২১৫ রান করে বসে রইল। তখনই মনে হয়েছিল যে, এই ছোকরাও দরজা ভাঙ্গছে। যথারীতি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে জাদেজাকে দলে ফেরাতে বাধ্য হলেন নির্বাচকেরা।
ফিরে এসে প্রথম টেস্টেই আট উইকেট যার মধ্যে দ্বিতীয় ইনিংসে পাঁচ উইকেট নিয়ে ১০৯ রানে প্রোটিয়াসদের মুড়িয়ে দেওয়া। ফলস্বরুপ ম্যান অফ দ্যা ম্যাচ। তারপর সেই ফর্মই চলছে। ২০১৫ সালের ডিসেম্বরে দলে ফিরে তার পরে ঘরে-বাইরে মিলে ১৩টা টেস্টে ৬৬টা উইকেট নিয়েছে স্যার জাদেজা, সঙ্গে ৪৮৪ রান। নিজের প্রথম বারোটা টেস্টে জাদেজার ব্যাটিং গড় ছিল ২১.৪১ এবং বোলিং গড় ৩০.৩৭। আর শেষ তেরটা ম্যাচে সংখ্যাগুলো যথাক্রমে ৩২.২৬ আর ১৯.৭৭। এই ইংল্যান্ড সিরিজেই জাদেজার উইকেটের সংখ্যা ২৬, রান ২২৪। এই সিরিজে আট নম্বরে নেমেও দুবার পঞ্চাশ করে নিজের ট্রেড মার্ক ব্যাট ঘুরিয়ে দেখিয়েছে সে!
সূত্রঃ ইন্টারনেট
আর চেন্নাই টেস্টের কথা তো ছেড়েই দিলাম। জাদেজা প্রথম খেলোয়াড় যে একই টেস্টে একটা পঞ্চাশ, দশ উইকেট আর চারটে ক্যাচ নিল। শেষ দিনে জাদেজার বোলিং একটা অন্য পর্যায় চলে গেছিল! আর তাই রবিচন্দ্র আশ্বিন উইকেট না পেলেও গোটা ইংল্যান্ড দলকে দুটো সেশনে উড়িয়ে দিতে ভারতের অসুবিধা হয়নি।
এই মুহূর্তে ভারতের হয়ে যারা অন্তত ২০০০ বল করেছেন তাঁদের মধ্যে টেস্টে সর্বকালের সেরা বোলিং অ্যাভারেজ কিন্তু রবীন্দ্র জাদেজারই। ইকনমি রেটের দিক দিয়েও বেশ ওপর দিকেই আছে সে।

সুতরাং লক্ষণের মতই স্যার জাদেজাও যে ভারতীয় ক্রিকেটের জন্য আরো অনেক ইতিহাস রচনা করবে সেই আশা করাই যায়! কারণ নির্বাচকদের দরজা ভাঙ্গার কাজটা সে করে ফেলেছে!
"It’s always very easy to give up. All you have to say is ‘I quit’ and that’s all there is to it. The hard part is to carry on”